1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ২৭ মে ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
আদালত থেকে দেওয়া রিসিভার নিয়োগের আদেশ অমান্য করে ঈশ্বরদীর রঞ্জু সরদারের ১০ লাখ টাকার লিচু ও আম লুট, জীবননাশের হুমকি, পুলিশের নীরব  পত্নীতলায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের গাছ বিক্রির অভিযোগ ​সংকীর্ণ মেহরাব ও ছোট মসজিদে ইমামের দাঁড়ানোর স্থান: ইসলামি শরিয়তের আলোতে একটি তাত্ত্বিক বিশ্লেষণ বাঘায় আনসার-ভিডিপির কমান্ডার- দলনেতা-দলনেত্রী পেলেন মহাপরিচালকের ঈদ উপহার শিবগঞ্জে সড়ক দূর্ঘটনায় স্ট্রিয়ারিং চালক কিশোর  নিহত শিবগঞ্জের চাহিদার চেয়ে প্রায় ৫ হাজার বেশী মজুদ কোরবানীর  পশু হৃদপিণ্ডে ছিদ্র ও খাদ্যনালী ব্লকে মৃত্যুর সাথে লড়ছে ১৩ মাসের অর্পিতা — বাঁচাতে এগিয়ে আসার আকুল আহ্বান তানোরে বিনা পারিশ্রমিকে শিব নদীর পাড়ে সবুজের ছায়া গড়েছেন গাছপ্রেমীক মোয়াজ্জেম জাবেদ আলি শিবগঞ্জ ও চাঁপাইনবাবগঞ্জ সদরে বজ্রপাতে নারীসহ নিহত ২ শিবগঞ্জের খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

ঝালকাঠির নলছিটি সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষের অপসারণ দাবীতে বিক্ষোভ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ২৩৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির নলছিটি সরকারি ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম কবিরের অপসারণ দাবীতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকাল ১০টায় কলেজে ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল করে কয়েকশত শিক্ষার্থী। এরপর তারা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কলেজ ক্যাম্পাসে শেষে করে এক আলোচনা সভায় মিলিত হয়। এতে বক্তব্য রাখেন কলেজ ছাত্রদল সভাপতি মোঃ রাকিব গাজী, যুগ্ম আহবায়ক সজল খরিফা, সদস্য সচিব হিমেল হোসেন প্রমুখ।

এসময় বক্তরা বলেন, অধ্যক্ষ রফিকুল ইসলাম কবির একজন আওয়ামী মদদপুষ্ট দলবাজ শিক্ষক। আওয়ামীলীগ সরকারের সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর ঘনিষ্টজন হওয়ায় তাকে অবৈধভাবে নিয়োগ দেয়া হয়েছে। তিনি তার দলীয় ক্ষমতার প্রভাব দেখিয়ে অবৈধ ভাবে নিয়োগ পেয়ে কলেজে ফান্ডের কোটি কোটি টাকা আত্মাসৎ করেছে বলে অভিযোগ রয়েছে। তিনি কলেজ সরকারিকরণ করার অজুহাতে শিক্ষকদের কাছ থেকে বিভিন্ন সময়ে ১৫ লক্ষ টাকা হাতিয়ে নেন।

এছাড়াও বিভিন্ন সময়ে বাড়তি ভর্তি ফি, এডমিট কার্ড ছাড়করণ বাবদ অর্থ, ইনকোর্স পরীক্ষার অতিরিক্ত ফি ধার্য্যসহ দীর্ঘ ১২ বছরে কয়েক কোটি টাকা লোপাট করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

এ বিষয় নলছিটি ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম কবির জানান, আমার বিরুদ্ধে নেতৃত্ব দেয়া সকলেই একটি বিশেষ দলের কর্মী সমর্থক। তাদের আনীত অভিযোগ গুলো মিথ্যা ও ভিত্তিহীন। আমাকে রাজনৈতিক প্রতিহিংসা মুলক আক্রমন করতেই একটি সংঘবদ্ধ চক্র আমার পিছনে লেগেছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট