1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর মোহনপুরে অবৈধ স্হাপনা উচ্ছেদ অভিযান - দৈনিক সবুজ নগর
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
ঠাকুরগাঁওয়ের উন্নয়নে শিল্পায়ন ও কর্মসংস্থান বাড়ানোর জোর রাষ্ট্রপতির ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশজুড়ে সামাজিক আন্দোলনের ডাক স্বাস্থ্য প্রতিমন্ত্রীর রূপসায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট: এনসি ইউনাইটেডকে হারিয়ে পুটিমারির জয় বদরগঞ্জে আম বাগান থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার মানবতার অনন্য দৃষ্টান্ত: ক্যানুলা হাতে রাত জেগে রোগীর সেবায় ভোলার দুই চিকিৎসক রাজশাহী তানোরে টানা বৃষ্টিতে মাটির ঘর ধসে মর্মান্তিক দুর্ঘটনা: চাপা পড়ে গৃহবধূর মৃত্যু ঠাকুরগাঁওয়ে ১২৭৫ পিস ট্যাপেনটাডল ও নগদ টাকাসহ দুই মাদক কারবারি গ্রেফতার পোরশায় পুনর্ভবা নদীর তীরে বরশি দিয়ে মাছ ধরার বর্ণিল উৎসব রাজশাহীতে বিএসটিআইয়ের অনুমোদনহীন বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা পোরশায় মাদকবিরোধী অভিযানে ৬৯ পিস ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ২

রাজশাহীর মোহনপুরে অবৈধ স্হাপনা উচ্ছেদ অভিযান

  • প্রকাশের সময় : সোমবার, ২৫ জুলাই, ২০২২
  • ৩৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে

রতন মাস্টার, মোহনপুর, রাজশাহী……………………….

রাজশাহীর মোহনপুর উপজেলার কামারপাড়া বাজারে রাজশাহী-নওগাঁ মহাসড়কের দু’পাশে সড়ক ও জনপদের জায়গায় স্থাপিত সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালানো হয়। আজ সোমবার (২৫ জুলাই) সকাল ১০ থেকে দুপুর পর্যন্ত সড়ক ও জনপথ বিভাগ রাজশাহী এর নির্দেশ ক্রমে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

 

এই সময় কামারপাড়া বাজারের রাজশাহী-নওগাঁ মহাসড়কের দু’পাশে সড়ক ও জনপথের জায়গায় থাকা প্রায় শতাধিক দোকানঘর উচ্ছেদ করে।

 

সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুজ্জামান মিয়া এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। অভিযানে পরিচালনা কালে রাস্তার দু’ পাশে থাকা অবৈধ সকল স্হাপনা দোকানপাট ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়। এই সময় আরো উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ বিভাগ রাজশাহীর নির্বাহী প্রকৌশলী মোঃ আব্দুল হাকিম ও সার্ভেয়ার মিল্লাত হোসেন।

 

সড়ক ও জনপথ বিভাগের বিভাগীয় প্রধান শাহ মোহাম্মদ আসিফ এর নিকট জানতে চাইলে তিনি বলেন, সড়ক ও জনপথ বিভাগের এ উচ্ছেদ অভিযান চলমান প্রক্রিয়া এবং ভবিষ্যতে ধারাবাহিকভাবে রাজশাহী-নওগাঁ মহাসড়কে দু’পাশের অবৈধ সকল স্থাপনা উচ্ছেদ করা হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট