1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
এমপি আনোয়ারুল হত্যার পরিকল্পনাকারীকে দেশে আনার চেষ্টা চলছে: ডিএমপি কমিশনার - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
সর্বশেষ:
কাগজের চিরকুট’: এক অবিনাশী স্বপ্নের পুনর্জন্ম ও দীর্ঘ সংগ্রামের ফসল রাজশাহীর বাঘায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা শুরু, প্রধান আকর্ষণ লক্ষ টাকার প্রাইজমানি মা ইলিশ সংরক্ষণের প্রথম দিনেই বাঘায় ২ লাখ টাকার চায়না দুয়ারি জাল জব্দ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহী জেলা প্রশাসনের মতবিনিময় সভা: প্রধান অতিথি ভূমিমন্ত্রী আত্রাইয়ে ভিডিপির ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ শেষ, বৃক্ষরোপণ অভিযান কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা চালিয়েছে ‘ছোট ভাই’: ছাত্রদল নেতা নিশাত রামেবি ভিসিকে অবরুদ্ধের পর ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কাটা হলো ঘরের তালা ভোলায় মা ইলিশ রক্ষা অভিযানের প্রথম দিনেই ৬ হাজার মিটার জাল জব্দ শিবগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তিতে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

এমপি আনোয়ারুল হত্যার পরিকল্পনাকারীকে দেশে আনার চেষ্টা চলছে: ডিএমপি কমিশনার

  • প্রকাশের সময় : বুধবার, ২৯ মে, ২০২৪
  • ১৮৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

সবুজনগর ডেস্ক: ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বলেছেন, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকা-ের সাথে জড়িত মূল পরিকল্পনাকারীকে দেশে ফিরিয়ে আনার সর্বোচ্চ চেষ্টা চলছে।

তিনি বলেন, তার মৃতদেহ উদ্ধারে আমাদের একটি টিম ও ভারতীয় পুলিশ একযোগে কাজ করছে।
বুধবার ডিএমপি হেডকোয়ার্টারে আয়োজিত ডাটাবেজ অ্যান্ড এনালাইসিস অব রোড ক্রাশ (ডিএআরসি) সফটওয়্যার প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কোলকাতার সঞ্জিবা গার্ডেনের বাড়ি থেকে যে মাংসপিন্ড উদ্ধার করা হয়েছে তা আসলেই  সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের কি না ডিএনএ টেষ্ট করে নিশ্চিত করা যাবে।

ডিএমপি কমিশনার বলেন, হত্যাকান্ডের মোটিভ এখনো ক্লিয়ার না, মূল ষড়যন্ত্রকারী আক্তারুজ্জামান শাহিনকে গ্রেফতার করলে মোটিভ জানা যাবে। শাহিনকে ফেরাতে পুলিশ সর্বোচ্চ চেষ্টা করছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট