1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
ফ্যামিলি কার্ড সবাই পাবে-বাঘায় জাতীয় মৎস্য পক্ষ অনুষ্ঠানে এমপি চাঁদ ‎মির্জাপুর দেওহাটা আলহাজ্ব জোনাব আলী বহুমুখী উচ্চ বিদ্যালয় আয়োজিত আন্ত: শ্রেণি ফুটবল ও হ্যান্ডবল টুর্নামেন্ট অনুষ্ঠিত রাসিক প্রশাসকের সঙ্গে কোর্ট দলিল লেখক সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজস্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময় শ্যামনগরে দীর্ঘদিন ধরে রাস্তা সংস্কার না করায় ক্ষুব্ধ এলাকাবাসী, সড়কে ধান রোপণ আত্রাইয়ে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, পোনা অবমুক্ত, আলোচনা ও পুরস্কার বিতরণ রেড ক্রিসেন্ট রাজশাহী সিটি ইউনিটের সঙ্গে আন্তর্জাতিক রেড ক্রস কমিটি হেড অব ডেলিগেশনের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় শিবগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে ডিবি ও থানা পুলিশ  ৩১০ মোবাইল ও ৮৫০ পিস ইয়াবা সহ  ৭ জনকে আটক করেছে ভোলাহাটে ৩১০টি ভারতীয় চোরাই মোবাইলসহ ১ জন নারী গ্রেপ্তার

বদলগাছী স্পট: মেয়ের দাবি ধর্ষণ, ছেলের অস্বীকার; চেয়ারম্যান টাকার বিনিময়ে করলেন দফারফা!

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪
  • ৩৮০ বার এই সংবাদটি পড়া হয়েছে

বদলগাছী প্রতিনিধি…………………………………………….

আজ থেকে ছয় মাস পূর্বে জনি কুমার নামের এক ছেলের সাথে বিয়ে হয়েছিল ফুলকীর (ছদ্ম নাম)। বিয়ের চার মাস পর জানতে পারে ফুলকী তিন মাসের অন্ত:সত্ত্বা। বিষয়টি বাবা-মাকে জানালে গর্ভপাত ঘটান। জানতে পারে শ্বশুর বাড়ির লোকজন। ভেঙে যায় বিয়ে। হতাশায় পড়ে যায় মেয়ে ও মেয়ের পরিবার। ঘটনাটি নওগাঁর বদলগাছী উপজেলার প্রত্যন্ত গামে।

মেয়ের অভিযোগ বিয়ের একমাস আগে মৃত্যুঞ্জয় নামের এক ছেলে বাড়িতে একা পেয়ে তাকে ধর্ষণ করে। আর ছেলের পরিবারটি বিষয়টি মানতে নারাজ। এদিকে রেজাউল করিম পল্টন নামের এক চেয়ারম্যান ছেলের পরিবার থেকে টাকা না পেয়ে মেয়ের পরিবার থেকে টাকা নিয়ে এই ঘটনার বিচার করে দিয়েছেন বলে জানা যায়।

অভিযোগ আধাইপুর ইউনিয়র পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম পল্টন টাকার বিনিময়ে একক ক্ষমতাবলে ইউনিয়ন পরিষদে বিচার করেছেন। সেখানে উপস্থিত ছিলনা ছেলে। কিন্তু ছেলের বাবা ও ভাইকে ডেকে এনে সাদা কাগজে স্বাক্ষর নিয়ে মেয়ে ফুলকীকে তাদের জিম্মায় দিয়ে দিয়েছেন। সামাজিক ও হিন্দু শাস্ত্রমতে হয়নি কোনো বিয়ে। তারপরও তিনি এমন কান্ডজ্ঞানহীন ঘটনা ঘটিয়েছেন শুধুমাত্র একক ক্ষমতাবলে। এমনটিই অভিযোগ ছেলের পরিবার ও একাধিক স্থানীয়দের।

ধর্ষণ ও অনশন এর বিষয়ে জানতে চাইলে ফুলকি বলেন, আমার সাথে মৃত্যুঞ্জয় এর কোনো দিন প্রেমের সম্পর্ক ছিলো না। তবে আমার বিয়ের কয়েক মাস আগে বাড়ীতে একা ছিলাম তখন মৃত্যুঞ্জয় আমাদের বাড়ীতে আসে এবং জোরপূর্বক আমাকে ধর্ষণ করেন। তিনি আরও বলেন, আমাকে ধর্ষণের একমাস পরে পারিবারিক ভাবে বিয়ে হয়। বিয়ের তিনমাস পরে আমি জানতে পারি আমার গর্ভে চার মাসের বাচ্চা। পরে আমি শশুর বাড়ী থেকে বাবার বাড়ীতে বেড়াতে আসি এবং পরিবারের নির্দেশে গর্ভপাত ঘটাই। ঘটনাটি আমার শশুড় বাড়ীর লোকজন জানতে পারেন। পরে আমাদের বিবাহ বিচ্ছেদ হয়।

এ বিষয়ে মৃত্যুঞ্জয় এর পরিবারের কাছে জানতে চাইলে বড় ভাই সুব্রত বলেন, আমার ভাই নিরাপরাধ। ঐ মেয়ের সাথে আমার ভাইয়ের কোন সম্পর্ক ছিলো না। চেয়ারম্যান এবং গ্রামবাসি জোর করে মারধরের হুমকি দিয়ে সাদা কাগজে স্বাক্ষর নিয়ে ফুলকিকে আমাদের বাড়িতে রেখে গেছে। মেয়ের কিছু হলে সব দায়িত্ব আমাদের নিতে হবে,বলে গেছে।

আপনার ভাইয়ের সাথে ফুলকির কি বিয়ে হয়েছে জানতে চাইলে তিনি বলেন, না। তাহলে ঐ মেয়েকে আশ্রয় দিলেন কেন, জবাবে তিনি বলেন চেয়ারম্যান মারধর করবে। নিরুপায় হয়ে আশ্রয় দিতে বাধ্য হয়েছি। স্থানীয় ইউপি চেয়ারম্যান রেজাউল করিম (পল্টন) এর কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, আমি সাক্ষাতে কথা বলবো, বলে ফোন কেটে দেয়।

বদলগাছী থানার অফিসার ইনচার্জ মাহাবুবুর রহমান বলেন,এই ধরণের কোন অভিযোগ করা হয়নি। তবে অভিযোগ পেলে আইন গতভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট