1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহী ও ভারতের মুর্শিদাবাদ জেলার পদ্মা নদী পথে নৌবন্দর চালু হচ্ছে, সোমবার উদ্বোধন - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
যন্তর মন্তরে ককরোচদের নাটকীয় ঝটিকা অভিযান: রাঙ্কা-সৌরভসহ ১৪ জন আটক, পটনায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ নিউ ইয়র্ক বিমানবন্দরে তীব্র বিক্ষোভের মুখে ড. মুহাম্মদ ইউনূস: ‘সন্ত্রাসবাদী’ স্লোগান ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ঢাকার বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশ রক্ষায় আত্রাইয়ে আনসার-ভিডিপির উদ্যোগে ১ হাজার তাল বীজ রোপণ আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ৫৪টি পূজামণ্ডপে দুর্গাপূজার সুসংগঠিত প্রস্তুতি রাজশাহীতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানালেন রাসিক প্রশাসক আত্রাইয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত শিবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সচেতনতা বৃদ্ধির আহ্বান কুষ্টিয়ায় সাহেব আলী হত্যা মামলায় ১২ জনের যাবজ্জীবন কারাদণ্ড, ৭ জন খালাস কুষ্টিয়ায় নিখোঁজের ৬ দিন পর ঢাকা থেকে চার কিশোরী উদ্ধার, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ বাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত

রাজশাহী ও ভারতের মুর্শিদাবাদ জেলার পদ্মা নদী পথে নৌবন্দর চালু হচ্ছে, সোমবার উদ্বোধন

  • প্রকাশের সময় : শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৪৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

সোমবার জিয়াউল কবীর স্বপন……………………………………………………..

বাংলাদেশের রাজশাহী ও ভারতের মুর্শিদাবাদ জেলার সিমান্ত লাগোয়া বহমান পদ্মা নদীর প্রস্থগামী নৌবন্দর চালু হচ্ছে সোমবার। দুই দেশের সরকারি কর্তৃপক্ষ এ উদ্যোগ নিয়েছে বলে জানে গেছে। যথাযথ আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সরকারি ভাবে এ নৌবন্দর উদ্বোধন করবেন বাংলাদেশের নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

বাংলাদেশের রাজশাহী জেলার গোদাগাড়ী থানার সুলতানগঞ্জ ওপার ভারতের পশ্চিম বংগের মুর্শিদাবাদ জেলার সাদরদিঘী থানার ময়া নামক এলাকা হবে উক্ত নৌবন্দর বাণিজ্য কেন্দ্র। এতে করে এ নৌপথ রুটে চোরা কারবারিদের বেআইনী কাজ নির্মুল হয়ে দুদেশের আমদানি রপ্তানি পণ্য বৈধ ভাবে দেয়া নেয়ার পথ উন্মুক্ত হবে। উভয় দেশের উক্ত দুই এলাকা নৌবন্দরের মর্যাদা লাভ করবে।কম খরচে পন্য আদান প্রদানে ব্যবসায়ীরা উপকৃত হবে।

ব্রিটিশ আমলে দুই দেশ এক ছিল আর পাকিস্তান আমলে দুই দেশের রাজশাহী মুর্শিদাবাদ নদী পথে নৌরুট৷ চালু ছিল। কোটি কোটি টাকার ব্যবসা হতো। কিন্তু স্বাধীনতা যুদ্ধের সময় এ নৌরুট বন্ধ হয়ে যায়। ফলে ব্যবসা চলে যায় কালবাজারী দের কবলে। এখন তা বন্ধ হয়ে বাংলাদেশ থেকে তৈরী পোশাক, মাছ, পাট, চামড়া, টমেটো, আম ইত্যাদি ভারতে যাবে অপর দিকে ভারত থেকে মার্বেল পাথর, খনিজ বালু, সিমেন্টর কাঁচামাল ইত্যাদি বাংলাদেশে আসবে।

রাজশাহীর সুলতানগঞ্জ ও ভারতের ময়া এলাকার দূরত্ব মাত্র ১৭ কিলোমিটার।এর মধ্যেই রয়েছে আন্তর্জাতিক পদ্মা নদী ও সীমান্ত। দুই দেশের উক্ত এলাকা থেকে পাকা মহাসড়ক খুবই কাছে। এতে করে সুলতানগঞ্জ- ময়া নৌবাণিজ্যে ব্যবসায়ী দের পরিবহন, শ্রমিক ইত্যাদি খরচ খুবই কম হবে বলে জানিয়েছেন বিআইডব্লিউটি’র চেয়ারম্যান আরিফ আহমেদ চৌধুরী।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট