1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর তাহেরপুরে পশুর হাটে ব্যাপক ভিড় - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলামের সাথে সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ বদরগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতা এখন বিএনপির ওয়ার্ড সহ-সভাপতি শিবগঞ্জে কাটেনি ডেঙ্গু আতংক, দিন দিন মৃত্যুর সংখ্যা বাড়ছে বাঘায় ভিডিপি/টিডিপি মৌলিক প্রশিক্ষণের ৫ম দিন সম্পন্ন, ইউএনও’র দিকনির্দেশনামূলক সেশন ডেঙ্গু প্রতিরোধে রাজশাহী নগরীতে একযোগে ১০টি ওয়ার্ডে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম পরিচালিত খুলনা বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক জাতীয় প্রতিযোগিতা ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ অনুষ্ঠিত কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনার চাঁপাইনবাবগঞ্জ ভোলাহাট সীমান্তে বিজিবির অভিযান নেশাজাতীয় সিরাপসহ আটক ১ শিবগঞ্জ পৌর এলাকা থেকে ২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার পদ্মায় পর্যটনবাহী জাহাজে নৌ পুলিশের অভিযান, চলাচল বন্ধের নির্দেশ

রাজশাহীর তাহেরপুরে পশুর হাটে ব্যাপক ভিড়

  • প্রকাশের সময় : শনিবার, ৯ জুলাই, ২০২২
  • ৩২২ বার এই সংবাদটি পড়া হয়েছে

নাজিম হাসান………………………

ঈদুল আযহা উপলক্ষে শেষ মুহূর্তে কোরবানির পশু কিনতে ক্রেতাদের ব্যাপক ভিড় বেড়েছে পশুর হাটে। গত কয়েক দিন এই হাটতে তেমন একটা মানুষের আনাগোনা না থাকলেও ঈদ ঘনিয়ে আসায় ক্রেতারা ভিড় করছেন পশুর হাটেতে। কিন্তু কমছে না কোরবানির পশুর দাম।

সপ্তাহের ব্যবধানে রাজশাহীর বাগমারার তাহেরপুর পৌরসভা পশু হাটতে দেশি গরুর সরবরাহ বেড়েছে দ্বিগুণ হারে। এরপরও দাম কমছে না কিছুতেই। স্বাস্থ্যসম্মত উপায়ে কোরবানির জন্য তৈরী করা দেশিজাতের মাঝারি আকৃতির গরুই বর্তমানে সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে। বড় গরুর চাহিদা নেই বললেই চলে। তাই যেসব খামারি কোরবানির ঈদকে সামনে রেখে বড় গরু লালন-পালন করেছেন শেষ মুহূর্তে এসে তারা বিক্রি না হওয়ার শঙ্কায় রয়েছেন। তাদের চোখেমুখে হতাশার ছাপ দেখা দিয়েছে। রোববার (১০ জুলাই) ঈদুল আযহা।

ত্যাগের মহিমায় উদযাপিত হবে ঈদুল আযহা। বৃহস্পতিবার (৭ জুলাই) থেকে শুরু হয়েছে ঈদের ছুটি। কোরবানির পশু কিনতে এখন হাটে ছুটছেন সবাই। তাই শেষ মুহূর্তে গতকাল শুক্রবার সকাল থেকে তাহেরপুর পৌরসভা পশু হাটে জনস্রোত নেমেছে। তাই দাম চড়া থাকলেও বেচাকেনা জমে উঠেছে। তবে সবকিছুর দাম বাড়ায় কোরবানির পশুর দামও গতবারের চেয়ে একটু বেশি। তাই বিক্রি আগের বছরের তুলনায় কিছুটা কম হচ্ছে। তবে দেশি গরুর ব্যবসায়ী বা খামারীদের এ নিয়ে আশঙ্কার কিছু নেই। অনেকের গরু রাখার জায়গা নেই বলে শেষ দিনে কোরবানির পশু কেনেন। তাই শুক্রবার এই হাটে পুরোদমে কোরবানির পশু কেনাবেচা জমে উঠেছে বলে জানাগেছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট