1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:২২ অপরাহ্ন
সর্বশেষ:
 শিবগঞ্জের তেলকুপি কলমদর আলিম মাদ্রাসায়  অনিয়মের অভিযোগ, এলাকায় উত্তেজনা শিবগঞ্জে সড়ক দূর্ঘটনায়  সাইকেল আরোহী নিহত ‎অভয়নগরে ভুয়া দর্জি প্রশিক্ষণের জাল, নিবন্ধনহীন প্রতিষ্ঠানের নামে অর্থ বাণিজ্য ‎ গোদাগাড়ীতে ডেঙ্গু প্রতিরোধে জোরদার পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পোরশায় চার মাদক ব্যবসায়ী আটক মায়ের কোল খালি, ছেলের পথচলা থেমে গেল—৩ ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু, পাশাপাশি দাফন ঠাকুরগাঁওয়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে প্রেস ব্রিফিং  মৃত্যুর পর আমলনামা জারির প্রকৃত মাধ্যম ও প্রচলিত ভ্রান্ত ধারণা ভোলাহাটে জ্বালানী তেলের সঙ্কটে দিশেহারা কৃষক, পর্যাপ্ত তেল না পেয়ে ধান ও আমের মৌসুমে লক্ষ্যমাত্রা বিঘ্নিত দৌলতপুর আলিম মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠিত

রাজশাহীর ঈদের সময় সূচী নির্ধারণ করছে নিজ নিজ এলাকার স্থানীয়মসজিদ কমিটি

  • প্রকাশের সময় : শনিবার, ৯ জুলাই, ২০২২
  • ২৪০ বার এই সংবাদটি পড়া হয়েছে

 জিয়াউল কবির সপন………………….

ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে হযরত শাহ মখদুম (রহ.) কেন্দ্রীয় ঈদগাহে সকাল ৮টায়। তবে বৃষ্টি বা আবহাওয়া প্রতিকূল থাকলে একই সময় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে হযরত শাহ মখদুম (রহ.) দরগা জামে মসজিদে। আর সেই ক্ষেত্রে মানুষ বেশি হলে ৪৫ মিনিটের ব্যবধানে দরগা মসজিদে পর পর ঈদের দ্বিতীয় ও তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে। শুক্রবার (০৮ জুলাই) বিকেলে রাজশাহীর ঐতিহ্যবাহী জামিয়া ইসলামীয়া শাহ মখদুম (রহ.) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুফতি মোহাম্মদ শাহাদাত আলী এই তথ্য নিশ্চিত করেছেন।

মুফতি মোহাম্মদ শাহাদাত আলী বলেন, কেন্দ্রীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতে তিনি নিজেই ইমামতি করবেন। তাকে সহযোগিতা করবেন- মহানগরীর হেতমখাঁ বড় মসজিদের পেশ ইমাম মুফতি ইয়াকুব আলী। এদিকে, রাজশাহীতে ঈদের দ্বিতীয় প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টা ও ৮টায় মহানগর ঈদগাহে (টিকাপাড়া)। বৃষ্টি হলে একই সময়ে পাশেই থাকা টিকাপাড়া মোহাম্মপুর জামে মসজিদ কমপ্লেক্সে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

এছাড়া সকাল ৮টায় মহানগরীর তৃতীয় বড় ঈদ জামাত অনুষ্ঠিত হবে বড় মসজিদ সংলগ্ন সাহেব বাজার জিরোপয়েন্টে। এছাড়া রাজশাহীর ঐতিহাসিক বাঘা শাহী মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে সকাল ৮টায় এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়। বৃষ্টি না হলে এবার ঈদের জামাত বেশিরভাগ এলাকায় ঈদগাহেই অনুষ্ঠিত হবে। তবে বৃষ্টি হলে নিজ নিজ এলাকার মসজিদেই মুসল্লিদের ঈদের নামাজ আদায় করতে হবে। ইসলামিক ফাউন্ডেশন রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মুহাম্মদ জালাল আহমদ জানান, সুষ্ঠুভাবে ঈদ জামাত আয়োজনের জন্য এরই মধ্যে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে বলে দেওয়া হয়েছে- সংশ্লিষ্ট মসজিদ কমিটিই আলোচনা করে নিজ নিজ ঈদগাহের ঈদ জামাতের সময়সূচি নির্ধারণ করবে। ইসলামিক ফাউন্ডেশন বা রাজশাহী জেলা প্রশাসন এবারও ঈদের নামাজের সময়সূচি নির্ধারণ করে দেয়নি। মসজিদ কমিটি তাদের সুবিধামতো নামাজের সময় নির্ধারণ করেছে। সকাল ৭টা থেকে সাড়ে ৮টার মধ্যেই বেশিরভাগ মসজিদে নামাজ অনুষ্ঠিত।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট