1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
কুষ্টিয়ায় প্রতিমা বিসর্জনের সময় নদীতে ডুবে কলেজ ছাত্রের মৃত্যু - দৈনিক সবুজ নগর
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
সর্বশেষ:
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধ, বড় ভাইয়ের হাঁসুয়ার কোপে ছোট ভাই নিহত হরিপুরে জমজমাট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, মাঠে উপস্থিত এডভোকেট সেলিম রেজা মাসুম রানীশংকৈলে ১৩৫ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার পোরশায় ট্রান্সফরমার পুড়ে যাওয়ার পর অতিরিক্ত বিদ্যুৎ বিল ও চার্জের অভিযোগ, গ্রাহকদের ক্ষোভ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন: বিশ্ব বাস্তবতায় সভাপতির ঘোষিত ৬ অগ্রাধিকার ও বাস্তবায়নের চ্যালেঞ্জ রাসিক বিদ্যুৎ শাখার কর্মকর্তাদের সাথে প্রশাসক মাহফুজুর রহমান রিটনের মতবিনিময় ঠাকুরগাঁওয়ে সেন্ট মাদার তেরেজা স্কুলে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত পদ্মা নদীতে নৌকাডুবি: উদ্ধার ১০ বাংলাদেশিকে বিএসএফের হস্তান্তর মির্জাপুরে অটোরিকশা ছিনতাইয়ে বাধা দেওয়ায় চালককে কুপিয়ে জখম, হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে তরুণ বাঘায় খাটের নিচে মিলল ২টি বিদেশি পিস্তল ও গুলি, নারী গ্রেপ্তার

কুষ্টিয়ায় প্রতিমা বিসর্জনের সময় নদীতে ডুবে কলেজ ছাত্রের মৃত্যু

  • প্রকাশের সময় : শুক্রবার, ১ জুলাই, ২০২২
  • ৩১৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

Table of Contents

শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি………………………………

কুষ্টিয়ায় প্রতিমা বিসর্জনের সময় প্রতিবেশীর প্রাণ বাঁচাতে গিয়ে গড়াই নদীতে ডুবে দীপ্ত বাগচী (১৯) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (১ জুলাই) দুপুর একটার দিকে কুষ্টিয়া শহরের মিলপাড়া তাজলক্ষী ঘাট শ^শানের পিছন সংলগ্ন গড়াই নদীতে এ ঘটনা ঘটে।

এ ব্যাপারে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছাব্বিরুল আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। দীপ্ত বাগচী শহরের মিলপাড়া দোস্ত মোহম্মদ লেন এলাকার অরুন বাগচী বাপ্পির ছেলে ও কুমারখালী সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিবছরই মিলপাড়া সার্বজনীন পূজা মন্দিরে থাকা দূর্গা ঠাকুর তাজলক্ষী ঘাট শ্বশানের পিছন সংলগ্ন গড়াই নদীতে প্রতিমা বিসর্জন করা হয়। বরাবরের মতই এবারও প্রতিমা বিসর্জনে এলাকার কয়েকজন যুবক অংশ নেয়। এ সময় তাদের মধ্যে থাকা প্রতিবেশী অরিত্র নামে এক যুবক পানিতে ডুবে যাচ্ছিল। এমন সময় অরিত্রর প্রাণ বাঁচাতে গিয়ে দীপ্ত বাগচী নদীতে ডুবে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কতব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আশরাফুল ইসলাম জানান, দীপ্ত বাগচী নামে ওই কলেজ ছাত্রকে হাসপাতালে নিয়ে আসার আগেই মৃত্যু হয়েছিল। তার মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট