1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় রাসিক আদায় সহকারি নিহত - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
“ইরানকে সাহায্য করলে চীন-রাশিয়ার অনেক কিছু হারানোর আছে”: ট্রাম্প কেমিক্যাল ও কাপড়ের রঙ দিয়ে তৈরি হচ্ছিল গুড়: বাঘায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সচেতন মহলের ক্ষোভ নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিতে গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের মতবিনিময় সভা নাচোলে দুই ইউপি চেয়ারম্যানের বরখাস্তের আদেশ প্রত্যাহার, গণসংবর্ধনা দিল বিএনপি দুর্গাপূজা উপলক্ষে রাসিকে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে ছাত্রদলের দুই গ্রুপে হাতাহাতি, সাংবাদিকদের মারধর ও মোবাইল ছিনতাই বিনা নোটিশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন: শিবগঞ্জে পল্লী বিদ্যুৎ ডিজিএমের ভূমিকা নিয়ে প্রশ্ন একদিন পরই শারদীয় দুর্গোৎসব: বাঘার ৪৭ মণ্ডপে প্রতিমা পৌঁছে দিতে চরম ব্যস্ততা ক্লাস চলাকালীন কোচিং সেন্টার বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসনের

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় রাসিক আদায় সহকারি নিহত

  • প্রকাশের সময় : রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩
  • ২৭৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক………………………………………

রাজশাহী সিটি কর্পোরেশনের হোল্ডিং ট্যাক্স বিভাগের আদায় সহকারি জুলেখা বেগম গত শনিবার রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাতপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ১১টায় মারা গেছেন।

খড়খড়ি থেকে নওদাপাড়া আম চত্বর আসার সময় মটরসাইকেলকে পিছন দিক থেকে একটি পিকআপ ধাক্কা দিলে মটরসাইকেল চালক ও  আরোহী মারাত্মকভাবে আহতহয়।আজ সকাল ১১টায় মোটর সাইকেল আরোহী জুলেখা বেগম (৪০) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।অপর চালক আবু বাক্কার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।তাঁরা উভয় স্বামী-স্ত্রী।

প্রতক্ষদর্শিরা জানায়, গতকাল শনিবার সন্ধ্যা ৫টার সময় খড়খড়ির দিক থেকে আমচত্বরের দিকে মোটরসাইকেলে আসার সময় একটি পিকআপ সজোরে পিছন দিক থেকে ধাক্কা দিলে মোটরসাইকেলের আরোহী রাস্তার উপর ছিটকে পড়ে মারাত্মকভাবে আহত হয়।এসময় মাথায় আঘাতপ্রাপ্ত হন। স্থানীয় লোকজন মোটারসাইকেল আরোহী ও চালককে তাৎক্ষনিকভাবে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। দীর্ঘ ১৭ ঘন্টা অবিরাম চিকিৎসকের চেস্টার পর বেলা ১১টার সময় সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। আজ সন্ধ্যায় পবার মল্লিকপুর গ্রামে পারিবারিক গোরস্থানে তাঁকে দাফন করা হয়।

নিহত জুলেখা বেগম রাজশাহী সিটি কর্পোরেশনের ট্যাক্স বিভাগে আদায় সহকারি হিসেবে ১৫ বছর ধরে কর্মরত ছিলেন।তার অকাল মৃত্যুতে সম্রহ কর্পোরেশনে গভীর শোকের ছায়া নেমে আসে।তার ২ কন্যা সন্তান রয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট