1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাড়তে শুরু করেছে তিস্তাসহ সবকটি নদনদীর পানি, কুড়িগ্রামে আবারও বন্যার শঙ্কা - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
সর্বশেষ:
একাত্তরে যারা ধোঁকা দিয়েছিল, তারা চব্বিশেও ধোঁকা দিয়েছে’: রাজশাহীর জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান ঐতিহ্য ধরে রাখতে সবাইকে মিলেমিশে থাকতে হবে’: বাঘায় বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রথীন্দ্রনাথ দত্ত ‘কাউকে পেছনে ফেলে নয়, সবাইকে সঙ্গে নিয়ে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে চাই’: রাজশাহীতে প্রধানমন্ত্রী নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত বাগমারার আনোয়ারের দাফন সম্পন্ন, এলাকায় শোকের ছায়া প্রধানমন্ত্রীর রাজশাহী সফর: সংশ্লিষ্ট সবাইকে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটনের ধন্যবাদ লালপুরে চোরাই অটোভ্যান বিক্রির টাকাসহ চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া সুইটির বাড়ি মির্জাপুরে, বাংলাদেশ সরকারের কাছে জবাব চেয়েছে ঢাকা ভোলাহাটে সড়ক দুর্ঘটনায় মারা গেলেন ইউএনওর সাবেক ড্রাইভারের ছেলে আউয়াল, চালকের পাশে মিলল দুমড়েমুচড়ে যাওয়া বাইক সারিয়াকান্দিতে শারদীয় দুর্গাপূজায় বিএনপি নেতার মণ্ডপ পরিদর্শন ও অনুদান বাঘায় আপত্তিকর অবস্থায় যুবক আটক, বিএনপি নেতাসহ প্রভাবশালীদের সালিশ বাণিজ্যের অভিযোগ!

বাড়তে শুরু করেছে তিস্তাসহ সবকটি নদনদীর পানি, কুড়িগ্রামে আবারও বন্যার শঙ্কা

  • প্রকাশের সময় : বুধবার, ২৯ জুন, ২০২২
  • ৩৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

Table of Contents

আরিফুল ইসলাম জয়, কুড়িগ্রাম ………………..

বন‌্যার ধকল সাম‌লে না উঠ‌তেই উত্ত‌রের জেলা কু‌ড়িগ্রা‌মের সবক‌টি নদনদীর পা‌নি ফের বাড়‌তে শুরু ক‌রে‌ছে। গত ১২ ঘণ্টায় ধরলা নদীর পা‌নি জেলার ফুলবাড়ী উপ‌জেলার শিমুলবাড়ী প‌য়ে‌ন্টে ৪২ সে‌ন্টি‌মিটার   বৃ‌দ্ধি পে‌য়ে ‌বিপৎসীমার ১২ সে‌ন্টি‌মিটার ওপর দি‌য়ে প্রবা‌হিত হ‌চ্ছে। বাড়তে শুরু করেছে ব্রহ্মপুত্র, দুধকুমার ও তিস্তাসহ সবকটি নদনদীর পানি। ফলে এসব নদনদী অববাহিকার নিম্নাঞ্চলে আবারও বন্যা পরিস্থিতির আশঙ্কা করছেন স্থানীয়রা। তবে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, উজানে ভারী বৃষ্টিপাতের ফলে তিস্তা অববাহিকার নিম্নাঞ্চল প্লাবিত হ‌য়ে বন‌্যার ঝুঁ‌কি থাকলেও অন্যান্য নদনদী অববাহিকায় বন্যা পরিস্থিতি সৃষ্টির পূর্বাভাস নেই।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের বরাতে পাউবো জানায়, ভারতের হিমালয় পাদদেশীয় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের কারণে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টা তিস্তা অববাহিকা বন্যার জন্য ঝুঁকিপূর্ণ। এই নদীর পানি সমতলে বৃদ্ধি পেয়ে বিপৎসীমার কাছাকাছি অবস্থান করতে পারে। ত‌বে বাস্তবতা কিছুটা ভিন্ন। তিস্তার পা‌নি বৃ‌দ্ধির হা‌র জেলার অন‌্যান‌্য নদনদীর পা‌নি বৃ‌দ্ধির তুলনায় অ‌নেকটাই ধীর। সকাল ৬টায় কাউ‌নিয়া প‌য়ে‌ন্টে এই নদীর পানি বিপৎসীমার ৪১ সে‌ন্টি‌মিটার নিচ দি‌য়ে প্রবা‌হিত হ‌চ্ছিল।

গত ১২ ঘণ্টায় এই নদীর পা‌নি প্রবাহ সমত‌লে মাত্র ২ সে‌ন্টি‌মিটার বে‌ড়ে‌ছে। পাউবো জানায়, বুধবার (২৯ জুন) সকাল ৬টা পর্যন্ত গত ১২ ঘণ্টায় ধরলা নদীর পানি সেতু পয়েন্টে ৩৪ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ২৪ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। একই সময়ে ব্রহ্মপুত্রের পানি নুনখাওয়া পয়েন্টে ১৫ সেন্টিমিটার এবং চিলমারী পয়েন্টে ৭ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার যথাক্রমে ৮৭ ও ৬৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। একইভাবে বাড়‌ছে দুধকুমার ন‌দের পা‌নি।

পাউ‌বোর কু‌ড়িগ্রা‌মের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন ব‌লেন, তিস্তা অববা‌হিকায় বন‌্যার পূর্বাভাস র‌য়ে‌ছে। সদ‌রের সেতু প‌য়ে‌ন্টে ধরলার পা‌নি বিপৎসীমার কাছাকা‌ছি কিংবা বিপৎসীমা অ‌তিক্রম কর‌তে পা‌রে। ফলে এসব নদনদী অববা‌হিকার নিম্নাঞ্চলে বন‌্যা প‌রি‌স্থি‌তি সৃ‌ষ্টি হতে পা‌রে।#

এডিট: সান

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট