1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
যশোরে হিরোইন মামলায় যুবকের যাবজ্জীবন কারাদন্ড - দৈনিক সবুজ নগর
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:০২ অপরাহ্ন
সর্বশেষ:
গোদাগাড়ীর গর্বিত পরিবারের আরও এক সদস্য সাবেক আইজিপি ড. এম. এনামুল হক আর নেই তানোরে জমিতে পানি দিতে গিয়ে নিখোঁজ, একদিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ ছাত্রদলের জিয়া ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ করলেন রাসিক প্রশাসক নাটোরের গুরুদাসপুরে সুরতহাল প্রতিবেদনে বাধার পর পুলিশের ওপর হামলা, আটক ৯ জাতীয় প্রেস ক্লাবের মানববন্ধন বানোয়াট: কালীগঞ্জ বিএনপি বাগমারায় মাদক সম্রাজ্ঞী ‘ফেন্সি জুলেখা’র গ্রেফতারের দাবিতে বিশাল মানববন্ধন সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: বোদায় শিক্ষার্থীদের উদ্দেশে পানিসম্পদ প্রতিমন্ত্রী আজাদ ছুটির দিনেও মাঠে ইউএনও জিল্লুর রহমান, রহনপুর পৌরসভার উন্নয়নকাজে সরেজমিন নজরদারি রাসিক প্রশাসকের সাথে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির সৌজন্য সাক্ষাৎ: রাজশাহীর সার্বিক উন্নয়নে মতবিনিময় রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজের এইচএসসি অ্যালামনাই পুনর্মিলনী রেজিস্ট্রেশন শুরু

যশোরে হিরোইন মামলায় যুবকের যাবজ্জীবন কারাদন্ড

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ জুন, ২০২২
  • ২৭৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

উৎপল ঘোষ,(ক্রাইম রিপোর্টার) যশোর………………………………….

 

যশোরের শার্শা উপজেলার ছোটআঁচড়া থেকে আধাকেজি হেরোইনসহ সবুজ ওরফে গুড্ড নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন আদালত। একই সাথে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৫ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

 

২৭ জুন সোমবার অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক ফাহমিদা জাহাঙ্গীর এই রায় প্রদান করেন। বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন অতিরিক্ত পিপি অ্যাড. আসাদুজ্জামান।সাজাপ্রাপ্ত আসামি সবুজ অভয়নগর উপজেলার চন্দ্রপুর গ্রামের হেকমত মোল্লার ছেলে।

 

মামলার বিবরণে জানা গেছে, ২০১৯ সালের ১৮ ফেব্রুয়ারি রাত ১০টার দিকে বেনাপোল পোর্ট থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় ছোটআঁচড়া গ্রামে অভিযান চালায়। এ সময় সেখান থেকে আধা কেজি হেরোইনসহ সবুজকে আটক করা হয়। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানা পুলিশের এসআই এইচ এম এ লতিফ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করেন। পরে দীর্ঘ তদন্ত শেষে আসামি সবুজকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা এসআই জাকির হোসেন। এই মামলায় আসামি সবুজের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালতের বিচারক তাকে উল্লিখিত সাজা প্রদান করেন।#

এডিট: সান

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট