1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
অবরোধের মধ্যে ও সোনা মসজিদ বন্দর থেকে ২৬৬ টি পণ্যবাহী ট্রাক কঠোর নিরাপত্তায় পারাপার - দৈনিক সবুজ নগর
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
সর্বশেষ:
দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে সভা: শিক্ষায় ফিরেছে ৮৭ শিশু রূপসায় কিশোর কল্যাণ মাধ্যমিক বিদ্যালয়ে মিলনায়তন ও প্রাচীর উদ্বোধন, জাতীয়করণের দাবি সারিয়াকান্দি কলেজের গভর্নিং বডির সভাপতি পদ থেকে বিএনপি নেতা অ্যাড. নূর-এ-আজম বাবু অপসারণ নাটোরের লালপুরে অনলাইন জুয়া ও আইডি হ্যাকিং চক্রের ২ সদস্য গ্রেপ্তার লালপুরের গন্ডবিলে ১০ পিস ইয়াবা ও ৪টি মোবাইলসহ ২ সাইবার ডাকাত গ্রেফতার শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: পিস্তল, গুলিসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার কুষ্টিয়ায় বজ্রপাতে ২ জনের মৃত্যু, আহত ৩: হাসপাতালে চিকিৎসাধীন ৩ জন কুষ্টিয়ার মিরপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু: হাসপাতালে ভাঙচুর, আহত ২ চিকিৎসক দেবহাটায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান নিয়ে এলজিইডির কর্মশালা দেবহাটায় চোর সন্দেহে গ্রামবাসীর ধাওয়া: গুলি ছুড়ে মালামাল ফেলে পালালো সংঘবদ্ধ দল

অবরোধের মধ্যে ও সোনা মসজিদ বন্দর থেকে ২৬৬ টি পণ্যবাহী ট্রাক কঠোর নিরাপত্তায় পারাপার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩
  • ৬২৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

শিবগঞ্জ প্রতিনিধি……………………………………………………..

বিএনপি-জামায়াতের ডাকা ৭২ ঘণ্টা অবরোধের কারণে সোনামসজিদ স্থলবন্দরে আটকে থাকা পণ্যবাহী ২২৬টি ট্রাক কঠোর নিরাপত্তায় দেশের বিভিন্ন প্রান্তের উদ্দেশে ছেড়ে গেছে। এর মধ্যে ১১৮ ট্রাকে পেঁয়াজ রয়েছে।

অবরোধের শেষ দিন বৃহস্পতিবার (২ নভেম্বর) শিবগঞ্জ উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুল হায়াতের নেতৃত্বে পুলিশ-বিজিবি ও আনসার বাহিনীর পাহারায় ট্রাকগুলো সোনামসজিদ পানামা পোর্ট লিংক থেকে ছেড়ে যায়।

অবরোধে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কে বাস বা অন্যান্য বড় যানবাহন চলাচল বন্ধ থাকলেও ছোট ছোট যানবাহন এবং পণ্যবাহী ট্রাক চলাচল স্বাভাবিক রয়েছে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ আঞ্চলিক সড়কে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কে টহল দিচ্ছে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহমেদ জানান, অবরোধ চলাকালে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হায়াত বলেন, জনগণের জানমাল রক্ষার্থে প্রশাসন সব সময় কাজ করছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ১১৮টি পেঁয়াজের ট্রাক ও অন্যান্য পণ্যবাহী ১০৮টিসহ মোট ২২৬টি ট্রাক দেশের বিভিন্ন স্থানের উদ্দেশে বন্দর ছেড়ে গেছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট