1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
চাঁপাইনবাবগঞ্জে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির প্রবীণ দিবস পালিত - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির প্রবীণ দিবস পালিত

  • প্রকাশের সময় : রবিবার, ১ অক্টোবর, ২০২৩
  • ২৫৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি………………………………………………………………

“সর্বজনীন মানবাধিকার ঘোষণায় প্রবীণদের জন্যে প্রদত্ত প্রতিশ্রুতি পূরণে প্রজন্মের ভূমিকা” এই প্রতিপাদ্য নিয়ে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রাণীহাটি ইউনিয়নে আন্তর্জাতিক প্রবীন দিবস উপলক্ষে র্র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (০১ অক্টোবর) বিকেলে রাণীহাটি ইউনিয়নের কৃষ্ণগোবিন্দপুর বেলপাড়ায় অবস্থিত প্রয়াসের সমৃদ্ধি কেন্দ্র-৫ প্রাঙ্গনে আলোচনা শেষে র্র্যালি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রয়াসের কনিষ্ঠ সহকারী পরিচালক মুহঃ তাকিউর রহমানের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সমাজসেবা অধিদপ্তরের রেজিষ্ট্রেশন অফিসার মোঃ ফিরোজ কবির, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা গোলাম কিবরিয়া, প্রয়াস হসপিটালের সিনিয়র ম্যানেজার হোসেন আলী, প্রয়াসের আঞ্চলিক ব্যবস্থাপক তুহিন উদ্দিন ও সোনামসজিদ প্রেসক্লাবের সভাপতি ও এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার ফয়সাল আজম অপু।

সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী নারুল হকের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, স্বাস্থ্য কর্মকর্তা আব্দুর রহমান, আসমাউল হক, সমাজ উন্নয়ন কর্মকর্তা জাহানুর আলম সহ অন্যরা।

আলোচনা সভায় সর্বজনীন মানবাধিকার ঘোষণায় প্রবীনদের জন্যে প্রদত্ত প্রতিশ্রুতি পূরণে প্রজন্মের ভূমিকা বিষয়ে আলোচনা করেন অতিথিবৃন্দ। প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ এর সহায়তায় অনুষ্ঠানের আয়োজন করে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার ছিল দৈনিক গৌড় বাংলা ও রেডিও মহানন্দা ৯৮.৮-এফএম।

এসময় অতিথিরা বলেন, প্রবীণ নাগরিকদের প্রতি সংবেদন ও শ্রদ্ধাশীল হতে হবে। যাদের শ্রম, মেধা, অভিজ্ঞতা দেশ গড়ার ক্ষেত্রে অবদান রেখেছে, তাদের প্রতি দায়িত্ব পালন আজ সবার নৈতিক দায়িত্ব।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট