1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নাটোরের নলডাঙ্গায় হালতি বিলে নৌকা ডুবির ঘটনায় লালপুরের ২ শিশুর মৃত্যু - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

নাটোরের নলডাঙ্গায় হালতি বিলে নৌকা ডুবির ঘটনায় লালপুরের ২ শিশুর মৃত্যু

  • প্রকাশের সময় : শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৪৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

মেহেরুল ইসলাম মোহন, লালপুর, নাটোর……………………………………………

নাটোরের নলডাঙ্গার হালতিবিলে নৌকা ভ্রমনে বেড়ানোর সময় ১৭ যাত্রী নিয়ে নৌকা ডুবির ঘটনা ঘটেছে। এসময় নৌকার ১৫ যাত্রী তীরে উঠতে পারলেও পানিতে তলীয়ে গিয়ে সাদমান আব্দুল্লাহ ও আব্দুর রহমান নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যার পর হালতিবিলের খোলাবারিয়া গ্রাম এলাকায় এই দূর্ঘটনাটি ঘটে। নিহত দুই শিশু লালপুর উপজেলার আড়বাব ইউনিয়নের আড়বাব গ্রামের আরিফুল ইসলামের দুই ছেলে।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম ও স্থানীয়রা জানান, নৌকা রিজার্ভ ভাড়া করে ১৭ জন নারী-পুরুষ ও শিশু হালতি বিলে ভ্রমন করছিল তারা। ভ্রমনের শেষ সময়ে ফিরে আসার পথে হালতি বিলের মধ্যে বিদ্যুতের খুঁটির টানা দেওয়া তারের সঙ্গে নৌকার ধাক্কা লেগে নৌকাটি উল্টে যায়। এ সময় অন্য নৌকার যাত্রী ও স্থানীয়দের সহযোগিতায় যাত্রীরা সাঁতার কেটে খোলাবাড়িয়া মাদ্রাসায় আশ্রয় নিলেও আরিফুল ইসলামের দুই শিশু সন্তান পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা পানিতে খোঁজাখুজি করে শিশু দুইটিকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট