1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
খুলনায় দুই ভাই ৯৯৯ কলের সুবিধার্থে ফিরে পেল বাবা-মাকে - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

খুলনায় দুই ভাই ৯৯৯ কলের সুবিধার্থে ফিরে পেল বাবা-মাকে

  • প্রকাশের সময় : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৭২ বার এই সংবাদটি পড়া হয়েছে

মোঃ ইমরান হোসেন, বটিয়াঘাটা, খুলনা………………………………..

খুলনা মেট্রোপলিটন হরিণটানা থানা পুলিশ আজ ২৭ সেপ্টেম্বর শিশু শয়ন মন্ডল (৫) ও চয়ন মন্ডল (৮) কে তাদের মায়ের কাছে হস্তান্তর করেছেন। শিশু দুটি বিএনপির খুলনায় রোডমার্চে অংশ নিতে আসা বাসে উঠে বাগেরহাট থেকে খুলনায় আসে কিন্তু বাস ফিরে গেলেও ফেরা হয়নি শয়ন ও চয়নের।

হরিণটানা থানার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৬ সেপ্টেম্বর রাত আনুমানিক ৮টার সময় জনৈক শারমিন নামের একজন জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ কল করে বলেন যে, হরিণটানা থানাধীন বিসমিল্লাহ আবাসিক এলাকায় ২ জন শিশু এলোমেলোভাবে ঘোরাফেরা করছে। তাদের কাছে ঠিকানা জানতে চাইলে তারা বলছে যে তারা এই এলাকার নয়। অতঃপর হরিণটানার থানার এএসআই মোঃ আবু সালেহকে বিষয়টি অবহিত করা হলে তিনি সঙ্গীয় মোবাইল-৪৪ ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছান এবং শিশু দুটিকে উদ্ধার করে হেফাজতে গ্রহণ করেন।

তাদের জিজ্ঞাসাবাদ করলে জানা যায় যে, তাদের বাড়ি বাগেরহাট জেলার বারাকপুর গ্রামে। তাদের পিতার নাম সুভল মন্ডল। তারা মিছিলের বাসে উঠে খুলনায় এসে নামে। পরে হাঁটতে হাঁটতে পথ ভুলে খুলনা মহানগরীর বিসমিল্লাহ আবাসিক এলাকায় চলে এসেছে। পরে শিশু দুটির মা মালতী মন্ডলের সাথে যোগাযোগ করে ভিকটিমদের প্রয়োজনীয় কাগজপত্র সহ আসার জন্য অনুরোধ জানানো হয় এবং তিনি ২৭ সেপ্টেম্বর এসে সোনাডাঙ্গা ভিকটিম সাপোর্ট সেন্টার থেকে ছেলে দুটিকে নিজ জিম্মায় গ্রহন করেন।

এ সময় উপস্থিত ছিলেন, ভিকটিম সাপোর্ট সেন্টারের ইনচার্জ মোছাঃ পারভীনা খাতুন, শিশু সুরক্ষা সমাজকর্মী আবুল হাসনাত, হরিণটানা থানার এসআই আসমা খাতুন, ডিউটি অফিসার এএসআই রহিমা খাতুন, নারী কনস্টেবল ফারহানা খাতুন ও সাদিয়া আক্তার।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট