1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
চাঁপাইনবাবগঞ্জের বারোঘরিয়ায় প্রধানমন্ত্রীর উপহারের ৪১টি বাড়ি হিজরা নেত্রী ববিতার অবৈধ দখলে, ভূমিহীনরা বাড়ি পাচ্ছে না - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
সর্বশেষ:
চাঁপাইনবাবগঞ্জে ১১ কেজি গানপাউডার ও ৯২টি ককটেল উদ্ধার করল এসআরবি রাজশাহীতে সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়নের আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজশাহীর সিল্ক শিল্পকে চাঙা করতে উৎপাদন বৃদ্ধি ও নতুন কর্মসংস্থানের ঘোষণা মির্জাপুরের গোড়াকী গ্রামে প্রথমবার দুর্গোৎসব, তরুণদের উদ্যোগে গ্রামজুড়ে আনন্দের আমেজ দুর্গাপূজায় ৮ দিন বন্ধ সোনামসজিদ স্থলবন্দর, চালু থাকবে যাত্রী পারাপার রাজশাহী মহানগরীর কয়েরদাঁড়া খ্রিস্টানপাড়ার প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন করলেন রাসিক প্রশাসক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখমের মূল পরিকল্পনাকারী স্পিকার মিরাজসহ গ্রেপ্তার ২ টাঙ্গাইলের মির্জাপুরে লৌহজং নদীতে শিশু নিখোঁজ: উদ্ধারে ফায়ার সার্ভিস পোরশায় ৬৩ লাখ টাকার হেরোইনসহ যুবক গ্রেপ্তার ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করতে কুষ্টিয়ায় ১১ দলীয় ঐক্যের বৈঠক

চাঁপাইনবাবগঞ্জের বারোঘরিয়ায় প্রধানমন্ত্রীর উপহারের ৪১টি বাড়ি হিজরা নেত্রী ববিতার অবৈধ দখলে, ভূমিহীনরা বাড়ি পাচ্ছে না

  • প্রকাশের সময় : রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৮৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

# চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি…………………………………………….

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারোঘরিয়া সুইচগেটে প্রধানমন্ত্রীর উপহারের ৪১টি বাড়ি দখল করে সেখানে রামরাজত্ব কায়েম করছেন হিজরা নেত্রী ববিতা। পাশের একটি জায়গায় পাঁকা বাড়ি ও খামার থাকলেও উপহারের ঘর দখল করে বসে আছে হিজরা নেত্রী ববিতা। অথচ আশেপাশেই বাড়ির আবেদন করেও না পেয়ে হতাশায় দিন কাটছে বারোঘরিয়া এলাকার অসহায় দরিদ্র মানুষ। সরকারি দপ্তর ও ইউনিয়ন পরিষদে বারবার ঘুরেও বাড়ি পায়নি তারা।

উল্টোদিকে ৪১টি ঘরে হিজরা সম্প্রদায়ের মাত্র ১৬ টি ঘরে বাসবাস করা হচ্ছে। বাকি ঘরগুলো পরিত্যক্ত হয়ে পড়ে আছে। বাসবাস না করায় জঙ্গল পরিনত হয়েছে প্রধানমন্ত্রীর উপহারের ঘরগুলো। এমনকি বসবাস না করায় ঘরের ছাউনি ছাড়ায় খোলা রয়েছে কয়েকটি ঘর। অথচ হিজরা নেত্রী ববিতার নেতৃত্বে এসব ঘরে ছাগল মুরগি লালন পালন করা হচ্ছে বসবাসের ঘরে।

স্থানীয়দের দাবি, বারোঘরিয়া বাজারের পাশেই হিজরা নেত্রী ববিতার রয়েছে পাঁকা ঘর ও বিশাল খামার। সেখানেই তারা বসবাস করছেন দীর্ঘদিন ধরে। এমনকি হাতে গোনা কয়েকজন হিজরা থাকলেও ছেলে মানুষকে হিজরা সাজিয়ে চাঁদাবাজি করার অভিযোগ রয়েছে ববিতার বিরুদ্ধে।

অনুসন্ধানে জানা যায়, সকাল হলেই বিভিন্ন রুটে প্রায় ৩০-৩৫ জন হিজরা বেরিয়ে পরে চাঁদাবাজি করতে। সন্ধ্যায় এসে সব টাকা হাতিয়ে নেয় ববিতা। এভাবেই সে বর্তমানে সম্পদের পাহাড় গড়েছে। চাঁদা না পেলেই মানুষজনকে হয়রানী ও অপদস্ত করার অভিযোগ রয়েছে ববিতার বিরুদ্ধে।

জেলা প্রশাসনকে অসহায়ত্বের দোহায় দিয়ে বাড়িগুলো দখলে নেয় হিজরা নেত্রী ববিতা। এমনকি বহিরাগতদেরকেও বাড়িতে বসবাসের অনুমতি দিয়েছে ববিতা। স্থানীয় বাসিন্দা তরিকুল, ফয়সাল আজম অপু, আলমগীর হোসেন জানান, হিজরা পরিচয়ে ৪১টি বাড়ি বরাদ্দ নিয়ে ১৫-১৬টি বাড়িতে বসবাস করছে। বাকিগুলো ফাঁকা পড়ে আছে। এমনকি টাকার বিনিময়ে বাইরের লোকজনকে বাড়ি বিক্রির অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। আমরা চাই, সমাজের অসহায় দরিদ্র খেটে-খাওয়া মানুষদের এসব বাড়ি দেওয়া হোক।

নাসরিন খাতুন নামের এক নারী জানান, আমরা বারবার আবেদন করেও আমরা ঘর পায়নি। অথচ হিজরা ববিতা বাড়ি দখল করে বসে আছে। আমার প্রায় ৫০টি পরিবার বারবার প্রশাসন ও ইউনিয়ন পরিষদে যোগাযোগ করেও ঘর পায়নি। আমরা চাই, সুষ্ঠু তদন্ত সাপেক্ষে তাদেরকে ঘর থেকে বের করা হোক এবং সমাজের অসহায় দরিদ্র খেটে-খাওয়া মানুষকে ঘর প্রদান করা হোক। তসলিমা খাতুন তনু, ডলার ওরফে হাসান জানান, আমরা বাড়ির দাবিতে এর আগে একাধিকবার আবেদন ও মানববন্ধন করেছি। কিন্তু প্রশাসন বাড়ির ব্যবস্থা করেনি। এমনকি হিজরা নেত্রী ববিতার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়নি। এবিষয়ে কোন হিজরা সম্প্রদায়ের লোকজন কথা বলতে রাজি হয়নি।

এদিকে, হিজরা নেত্রী ববিতার দু’টি বাড়িতে গেলেও তাকে পাওয়া যায়নি। তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সরেজমিনে অভিযোগের সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট