1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
খুলনায় সাপুড়ের বন্দি থেকে ৫টি বিষধর সাপ ও বেজী উদ্ধার করে বন বিভাগে হস্তান্তর - দৈনিক সবুজ নগর
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
সর্বশেষ:
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন  তারেক রহমানের ভারত সফর এখনো অনিশ্চিত—চূড়ান্ত সিদ্ধান্ত কেন হয়নি?

খুলনায় সাপুড়ের বন্দি থেকে ৫টি বিষধর সাপ ও বেজী উদ্ধার করে বন বিভাগে হস্তান্তর

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৯২ বার এই সংবাদটি পড়া হয়েছে

শহিদুল্লাহ আল আজাদ,  খুলনা ব্যুরো………………………………………….

খুলনার তেরখাদা উপজেলার মধুপুর বেলেঘাট বাজারে এক সাপুড়ে মানুষ কে সাপ দিয়ে ভুল চিকিৎসা ও ধোকা দিয়ে বিভিন্ন ওষুধ বিক্রি করছিল। এসময় আলোর মিছিল টিম ঘটনাস্থলে পৌছে তাকে মানুষের সাথে প্রতারণা করতে নিষেধ করে এবং অসুস্থ বেজি এবং সাপটিকে ছেড়ে দিতে অনুরোধ করে। বেজিটাকে গলায় টাইট করে রশি বাধায় গলা কেটে রক্ত বের হতে লাগলে স্থানীয় জনতা আক্রমণাত্মক হলে সাপুড়ে বেজিটাকে এবং ৫টি সাপ (৩টি বিষধর খৈয়া গোখরো, ২টি পদ্ম গোখরো সাপ) ফেলেই পালিয়ে যায়।

বাচ্চা বেজী গলায় শক্তভাবে বাধা থাকায় বাচ্চা বেজীটা অনেক চেচামেচি করছিল এবং প্রানীটা গলা কেটে রক্ত বের হচ্ছিল। স্থানীয় সচেতন ব্যাক্তিদের তথ্যের ভিত্তিতে খুলনা অঞ্চলের পরিবেশবাদী সংগঠন আলোর মিছিলের বন্যপ্রাণী উদ্ধারকারী টিমের প্রধান হাসিবুর রহমান এবং বি এম হাবিব ঘটনাস্থল থেকে সাপুড়ের কাছ থেকে ৫টি সাপ ও বেজীর বাচ্চাটি উদ্ধার করেন। পরবর্তীতে প্রানীগুলোকে বন বিভাগ খুলনাতে হস্তান্তর করা হয়।

আলোর মিছিলের সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান বলেন, সাপে কাটলে ওঝার কাছে গিয়ে জীবন ঝুকিতে না ফেলে জেলা সদর এবং মেডিকেল হাসপাতালে গিয়ে এন্টিভেনম চিকিৎসা নিলে রোগী সুস্থ হওয়ার সম্ভাবনা থাকে।রাতে লাইট জ্বেলে চলাচল এবং মশারী টানিয়ে ও বিছানা ঝেড়ে ঘুমানোর পরামর্শ প্রদান করেন। জরূরী বন্যপ্রাণী উদ্ধারে বন বিভাগ, ৯৯৯ অথবা দক্ষিনাঞ্চলে আলোর মিছিল কে জানাতে বলা হয়।

উল্লেখ্য যে, পরিবেশবাদী সংগঠন আলোর মিছিল ২০১৪ সাল থেকে বন্যপ্রাণী সংরক্ষণ, নদী খাল দখল-দূষন রোধ, বৃক্ষরোপণ, দেশীয় মাছ সংরক্ষণ সহ পরিবেশের ভারসাম্য রক্ষায় বিভিন্ন কর্মসূচী পালন করে চলেছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট