1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
খুমেক হাসপাতালে দালালদের দৌরাত্ম্য, ১১ দালালকে আটক করেছে র‍্যাব - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
সর্বশেষ:
ক্লাস চলাকালীন কোচিং সেন্টার বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসনের ভিসার আবেদনে দালালদের খপ্পরে পড়বেন না, নিজে আবেদন করুন: মনোজ কুমার রাসিক প্রশাসকের প্রতিশ্রুতির বাস্তবায়ন: অবশেষে সম্পন্ন হেতেমখাঁ-বর্ণালী সড়কের সংস্কার ও উন্নয়ন কাজ শিবগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে তুলা ব্যবসায়ী নিহত নাচোলে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে প্রধান শিক্ষকদের সমন্বয় সভা অনুষ্ঠিত, ৮৮টি বিদ্যালয়ে ফুটবল বিতরণ যন্তর মন্তরে ককরোচদের নাটকীয় ঝটিকা অভিযান: রাঙ্কা-সৌরভসহ ১৪ জন আটক, পটনায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ নিউ ইয়র্ক বিমানবন্দরে তীব্র বিক্ষোভের মুখে ড. মুহাম্মদ ইউনূস: ‘সন্ত্রাসবাদী’ স্লোগান ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ঢাকার বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশ রক্ষায় আত্রাইয়ে আনসার-ভিডিপির উদ্যোগে ১ হাজার তাল বীজ রোপণ আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ৫৪টি পূজামণ্ডপে দুর্গাপূজার সুসংগঠিত প্রস্তুতি রাজশাহীতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানালেন রাসিক প্রশাসক

খুমেক হাসপাতালে দালালদের দৌরাত্ম্য, ১১ দালালকে আটক করেছে র‍্যাব

  • প্রকাশের সময় : সোমবার, ২৮ আগস্ট, ২০২৩
  • ২৯৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

এফ এম বুরহান, খুলনা প্রতিনিধি…………………………………………….

রোববার (২৭ আগস্ট) দুপুরের দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে অভিযান চালিয়ে ১১ জন দালালকে আটক করেছে র‍্যাব-৬–এর একটি দল।

র‌্যাব-৬, স্পেশাল কোম্পানি এবং সদর কোম্পানি খুলনার একটি যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, একটি সংঘবদ্ধ দালাল চক্র দীর্ঘদিন ধরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আসা সাধারণ রোগীদের সরলতার সুযোগ নিয়ে বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহনের কথা বলে টাকা হাতিয়ে নেয় এবং সেই সাথে বিভিন্ন নিম্ন মানের ক্লিনিকের সাথে যোগসাজসের মাধ্যমে সাধারণ রোগীদের সেখানে নিয়ে যান। সেখানে রোগীরা কোন ভাল মানের চিকিৎসা পায় না বরং বিপুল পরিমান অর্থ খরচ করতে বাধ্য হন।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। আটকদের মধ্যে দু’ জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা; অনাদায়ে আরও পাঁচ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি নয় জনকে এক হাজার টাকা করে জরিমানা করা হয়। খুলনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম এই আদেশ দেন।

১৫ দিনের জেল ও এক হাজার টাকা জারিমানার দণ্ডপ্রাপ্তরা হলেন—জ্যোতির্ময় শীল (২৮) ও লিটন মন্ডল (৩২)। বাকি নয়জনের মধ্যে আছেন—মো. শিফাজুর রহমান, মো. রিয়াজুল ইসলাম, ফিরোজা খাতুন, ফারুক হোসেন, ওসমান শেখ, রিয়া বেগম, আরাফাত আকুঞ্জি, আব্দুল্লাহ আল মামুন ও গোলম রাব্বারনী। গ্রেফতারের পর আসামীরা বিষয়টি স্বীকার করেছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট