1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
সর্বশেষ:
চাঁপাইনবাবগঞ্জের চ্যানেল ওয়ান ও মাইটিভির সাংবাদিকের উপর সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে ভোলাহাটে প্রতিবাদ সভা  চাঁপাইনবাবগঞ্জে চরাঞ্চলের জন্য নৌ অ্যাম্বুলেন্স উদ্বোধন করলেন এমপি বুলবুল ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি  মোহাম্মদ ইস্রাফিল শাহীন, ঠাকুরগাঁওয়ে আনন্দের বন্যা রাজশাহীতে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপন শিবগঞ্জে ৩৪টি অসহায় পরিবার পেলো ২০টি হাঁসের বাচ্চা খুলনা বিশ্ববিদ্যালয় ‘ইমপ্রেশন ইন ইনোভেশন’ শীর্ষক তিন দিনব্যাপী কর্মশালার উদ্বোধন ‎ বাঘা পৌর কৃষক দলের ওয়ার্ড কমিটির সভাপতি আনারুল, সম্পাদক রাজিব চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের বাদিকদের ওপর হামলার  প্রতিবাদ সভা  বাঘায় পরিবার নিয়ে গোডাউনে মানবেতর জীবন কাটাচ্ছে ভুক্তভোগী এক পরিবার লালপুরের পদ্মার চরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

রাজশাহী জেলা ডিবি পুলিশের অভিযানে হেরোইন উদ্ধার দুই নারীসহ আটক ৪

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩
  • ১৮৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক…………………………………

রাজশাহী জেলার ডিবি পুলিশ গোদাগাড়ী থানা চাপাল গ্রামে অভিযান চালিয়ে সংঘবদ্ধ মাদককারবারী চক্রের দুই নারীসহ চারজন মাদক ব্যবসায়ীকে দু’শ গ্রাম হেরোইন,নগদ পঞ্চাশ হাজার পাঁচ’শ টাকা ও মোটরসাইকেল-সহ গ্রেফতার করেছে। ১৬ আগস্ট বুধবার রাত দশটা পঞ্চাশ মিনিটের দিকে এ অভিযান পরিচালনা করা হয়।

আটককৃতরা হলেন, কুষ্টিয়া জেলার খোকসা থানা এলাকার মো: আনিসুর রহমানের স্ত্রী মোসা: রিসি ওরফে রিমি খাতুন (৩৫), কুমারখালী থানা ধর্মপাড়া গ্রামের সাগর বিশ্বাসের স্ত্রী অনিতা রানী সরকার (৩৫), গোদাগাড়ী থানা মাটিকাটা গ্রামের মো: হাবিবুর রহমানের ছেলে মো: খুবাইল ইসলাম (৩৩), মাওলানা গেটের মৃত নোমান আলীর ছেলে মো: গোলাম রব্বানী (২৮)।

ঘটনাসূত্রে জানা যায়, রাজশাহী জেলা ডিবির এসআই মো: ইনামুল ইসলাম সঙ্গীয় ফোর্স-সহ জেলার গোদাগাড়ী থানাধীন রাজাবাড়িহাট এলাকায় মাদক উদ্ধারে যান এবং তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, একদল মাদক কারবারি চাপাল গ্রামে অবৈধ মাদকদ্রব্য হিরোইন বিক্রি করছে।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) সনাতন চক্রবর্তীর নির্দেশে এসআই মো: ইনামুল ইসলাম সঙ্গীয় ফোর্স-সহ সেখানে অভিযান পরিচালনা করে মাদককারবারী চক্রের চারজন মাদক ব্যবসায়ীকে দুই’শ গ্রাম হেরোইন,নগদ পঞ্চাশ হাজার পাঁচ’শ টাকা ও মোটরসাইকেল-সহ গ্রেফতার করেন। এ ঘটনায় গ্রেফাতারকৃত আসামিগণের বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এ একটি মামলা রুজু হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট