1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীতে বৃষ্টি উপেক্ষা করে শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:০১ অপরাহ্ন
সর্বশেষ:
৫৩ বিজিবির পৃথক অভিযানে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় মদ ও গরু জব্দ সারিয়াকান্দি উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ভূমি ব্যবস্থাপনা স্বয়ংক্রিয়করণ: দেশে ডিজিটালাইজড হচ্ছে সাড়ে ৮ কোটি জমির নথি জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬: রাজশাহীতে র‍্যালি, আলোচনা সভা ও ১০ খামারিকে সম্মাননা মিজানুর রহমান আজহারীর তাফসির মাহফিল ঘিরে রাজশাহীতে ৩৭ নারী আটক সবার জন্য বাংলাদেশ: রাজশাহীতে সম্প্রীতির আহ্বানে মতবিনিময় সভা আলো মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৬ অনুষ্ঠিত হলো খুলনা আর্ট একাডেমিতে সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থার উদ্যোগে শ্যামনগরে জলবায়ু সংলাপ পারুলিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে গ্রাম ও পাড়ায় ক্রীড়া সামগ্রী বিতরণ নোঙর ফাউন্ডেশনের রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পে ৫৭৮ জনের পরীক্ষা

রাজশাহীতে বৃষ্টি উপেক্ষা করে শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩
  • ৩৪৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

নাজিম হাসান,রাজশাহী ……………………………………………….

রাজশাহীতে ২০২৩ সালের এইচএসসি পরীক্ষা পিছিয়ে দেয়া ও আন্দোলনরত শিক্ষার্থীদের উপর পুলিশি হামলা মারপিট এবং আটকের প্রতিবাদে দ্বিতীয় দিনের মত শিক্ষার্থীরা বিক্ষোভ ও মানববন্ধন করেছে। গতকাল মঙ্গলবার (৭ আগস্ট) বেলা ১১টার দিকে রাজশাহীর বিভিন্ন কলেজের প্রায় দুই শতাধিক শিক্ষার্থীরা বৃষ্টি উপক্ষে করে মহানগরীর জিরোপয়েন্টে জড়ো হয়। এরপর সেখানে তারা বিক্ষোভ ও মানববন্ধন কর্মসুচি পালন করেন। প্রায় ঘন্টাব্যাপী জিরোপয়েন্টে চলে তাদের বিক্ষোভ ও মানবন্ধন কর্মসুচি।

 

মানববন্ধন শেষে তারা বিক্ষোভ মিছিল নিয়ে সোনাদিঘি মোড় হয়ে মহিলা কলেজ দিয়ে শিরোইল রেলগেটে গিয়ে শেষ করেন। এসময় শিক্ষার্থীদের দাবি, হয় তাদের পূর্ণমার্ক ৫০ দিতে হবে, নইলে এইচএসসি পরীক্ষা পিছিয়ে দিতে হবে।

 

শিক্ষার্থীরা বলছেন, সোমবার তাদের আন্দোলন চলাকালে রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯ জন শিক্ষার্থীকে আটক করা হয়েছে। পুলিশ অনেক শিক্ষার্থীকে পিটিয়েছে। যা একেবারে অমানবিক। শিক্ষার্থীরা বলেন, আমরা সরকার পতনের আন্দোলন করছি না যে পুলিশ আমাদের রাজনৈতিক নেতাদের মত পেটাবে। আমাদের আন্দোলন যুক্তিগত। আমাদের পূর্ণমার্ক ৫০ না দিলে এ আন্দোলন চলবে।

 

তাদের দাবি, ২০২২ সালের শিক্ষার্থীরা আড়াই বছর সময় ও পুর্ণ মার্ক পেয়েছিল। কিন্তু ২৩ সালের এইচএসসি পরীক্ষার্থী আমাদের দেয়া হয়েছে মাত্র দেড় বছর সময়। এমনকি পূর্ণমার্ক ৫০ দেয়া হচ্ছে না। এছাড়াও আইসিটি বিষয়টিও আমাদের ঘাড়ের উপর চাপিয়ে দেয়া হয়েছে। এবার এইচএসসি পরীক্ষায় আইসিটি বিষয় বাতিলেও দাবি জানান তারা। এরআগে সোমবার দুপুরে মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্টে মানববন্ধন ও বিক্ষোভ করে শিক্ষার্থীরা। তাদের বিক্ষোভ মিছিল যাদুঘর মোড় হয়ে শিক্ষাবোর্ডের সামনে গিয়ে শেষ হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট