1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বরিশালের বাকেরগঞ্জ থানা পুলিশের অভিযানে আলোচিত ডাকাত সরদার হাকিম গ্রেফতার - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
সর্বশেষ:
একদিন পরই শারদীয় দুর্গোৎসব: বাঘার ৪৭ মণ্ডপে প্রতিমা পৌঁছে দিতে চরম ব্যস্ততা ক্লাস চলাকালীন কোচিং সেন্টার বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসনের ভিসার আবেদনে দালালদের খপ্পরে পড়বেন না, নিজে আবেদন করুন: মনোজ কুমার রাসিক প্রশাসকের প্রতিশ্রুতির বাস্তবায়ন: অবশেষে সম্পন্ন হেতেমখাঁ-বর্ণালী সড়কের সংস্কার ও উন্নয়ন কাজ শিবগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে তুলা ব্যবসায়ী নিহত নাচোলে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে প্রধান শিক্ষকদের সমন্বয় সভা অনুষ্ঠিত, ৮৮টি বিদ্যালয়ে ফুটবল বিতরণ যন্তর মন্তরে ককরোচদের নাটকীয় ঝটিকা অভিযান: রাঙ্কা-সৌরভসহ ১৪ জন আটক, পটনায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ নিউ ইয়র্ক বিমানবন্দরে তীব্র বিক্ষোভের মুখে ড. মুহাম্মদ ইউনূস: ‘সন্ত্রাসবাদী’ স্লোগান ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ঢাকার বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশ রক্ষায় আত্রাইয়ে আনসার-ভিডিপির উদ্যোগে ১ হাজার তাল বীজ রোপণ আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ৫৪টি পূজামণ্ডপে দুর্গাপূজার সুসংগঠিত প্রস্তুতি

বরিশালের বাকেরগঞ্জ থানা পুলিশের অভিযানে আলোচিত ডাকাত সরদার হাকিম গ্রেফতার

  • প্রকাশের সময় : বুধবার, ২ আগস্ট, ২০২৩
  • ৪০০ বার এই সংবাদটি পড়া হয়েছে

শাহিন হাওলাদার, বরিশাল প্রতিনিধি…………………………………………

বরিশাল জেলার বাকেরগঞ্জ সার্কেল ফরহাদ সরদার এর দিকনির্দেশনায়, বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ এসএম মাকসুদুর রহমান ও ওসি (তদন্ত) মোঃ মোস্তফাসহ এএসআই সোহেল রানা’র সাথে সঙ্গীয় ফোর্সদের সহযোগিত আলোচিত কুখ্যাত ডাকাত সরদার হাকিম জোমাদ্দার (৪৫) কে ডাকাতি মামলায় সাত বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত দীর্ঘদিন পলাতক থাকার পরে গতকাল কৌশলে গ্রেফতার করে বাকেরগঞ্জ থানা পুলিশ।

 

১ই আগস্ট (মঙ্গলবার) রাত সাড়ে ১১টায় বাকেরগঞ্জ বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ডাকাত সরদার হাকিম বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়নের মৃত ইউসুফ আলী জোমাদ্দারের ছেলে। থানা সূত্রে জানা যায়, হাকিম ডাকাতের বিরুদ্ধে বাকেরগঞ্জ থানায় ২০১৩ সালে একটি ডাকাতি মামলা হয়। ওই মামলায় বিজ্ঞ আদালত হাকিম ডাকাতকে সাত বছরের কারাদণ্ড দেন।

 

বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ এসএম মাকসুদুর রহমান জানান, দীর্ঘদিন পালাতক থাকার পরে অনেক কৌশলে গোপন সংবাদের ভিত্তিতে বাকেরগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ডাকাত হাকিমকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বাকেরগঞ্জ থানাসহ দেশের বিভিন্ন থানায় সাতটি ডাকাতি ও দুই অস্ত্র মামলাসহ বিশেষ অভিযানে আরো একটি মামলা রয়েছে। দীর্ঘদিন পালাতক থাকার পরে ১ই আগষ্ট তাকে গ্রেফতার করে আজ বুধবার (২ আগস্ট) সকালে বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট