1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নওগাঁর মান্দায় চাঁদা না পেয়ে দোকানে হামলা খদ্দেরকে মারধর - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
সর্বশেষ:
“ইরানকে সাহায্য করলে চীন-রাশিয়ার অনেক কিছু হারানোর আছে”: ট্রাম্প কেমিক্যাল ও কাপড়ের রঙ দিয়ে তৈরি হচ্ছিল গুড়: বাঘায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সচেতন মহলের ক্ষোভ নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিতে গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের মতবিনিময় সভা নাচোলে দুই ইউপি চেয়ারম্যানের বরখাস্তের আদেশ প্রত্যাহার, গণসংবর্ধনা দিল বিএনপি দুর্গাপূজা উপলক্ষে রাসিকে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে ছাত্রদলের দুই গ্রুপে হাতাহাতি, সাংবাদিকদের মারধর ও মোবাইল ছিনতাই বিনা নোটিশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন: শিবগঞ্জে পল্লী বিদ্যুৎ ডিজিএমের ভূমিকা নিয়ে প্রশ্ন একদিন পরই শারদীয় দুর্গোৎসব: বাঘার ৪৭ মণ্ডপে প্রতিমা পৌঁছে দিতে চরম ব্যস্ততা ক্লাস চলাকালীন কোচিং সেন্টার বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসনের

নওগাঁর মান্দায় চাঁদা না পেয়ে দোকানে হামলা খদ্দেরকে মারধর

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩
  • ২৫২ বার এই সংবাদটি পড়া হয়েছে

আল আমিন স্বাধীন, মান্দা (নওগাঁ) প্রতিনিধি……………………………………..

নওগাঁর মান্দায় চাঁদার টাকা না পেয়ে দোকানঘরে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে নেশাগ্রস্থ এক যুবকের বিরুদ্ধে। এসময় ওই দোকানে পান কেনার অভিযোগে মারধরের শিকার হন আইনজীবীর সহকারী বেলাল হোসেন (৫০)। তিনি মান্দা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

 

বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার বুড়িদহ বাজারে হামলা ও মারধরের এ ঘটনা ঘটে। ঘটনায় অভিযুক্ত যুবক দীপংকর কুমার চৌধুরীর (৩০) বিরুদ্ধে আজ শুক্রবার মান্দা থানায় অভিযোগ করা হয়েছে।

 

অভিযুক্ত দীপংকর চৌধুরী বুড়িদহ বাজারের রনজিৎ চৌধুরীর ছেলে। ২০১৮ সালের ১০ জানুয়ারি ১৮৫ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি পালসার মোটরসাইকেলসহ তাঁকে গ্রেপ্তার করে রাজশাহীর তানোর থানা পুলিশ। ওই ঘটনায় পুলিশ বাদি হয়ে মাদকদ্রব্য আইনে একটি মামলা করেন। মামলাটি রাজশাহী আদালতে বিচারাধীন আছে।

 

ভুক্তভোগী ব্যবসায়ী সানোয়ার হোসেন জানান, বেশকিছু দিন ধরে দীপংকর চৌধুরী আমার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে আসছিল। এরই জের ধরে বৃহস্পতিবার রাত ৯টার দিকে আমার দোকানের সামনে এসে খদ্দেরকে অকথ্য ভাষায় গালিগালাজসহ ভয়ভীতি দেখাতে থাকে। এসময় দীপংকর নেশাগ্রস্থ অবস্থায় ছিল।

 

ব্যবসাীয় সানোয়ার হোসেন অভিযোগ করে বলেন, ‘দীপংকরের হুমকি ধামকির কারণে আগত খদ্দেররা মালামাল না কিনে চলে যান। রাত ১০টার দিকে আইনজীবীর সহকারী বেলাল হোসেন প্রসাদপুর থেকে মোটরসাইকেলে বুড়িদহ বাজারে এসে আমার দোকানে পান খেতে আসেন। এসময় পান কেনার অভিযোগে বেলাল হোসেনের ওপর হামলা চালিয়ে মারধর করেন দীপংকর চৌধুরী।

 

বুড়িদহ বাজারের ব্যবসায়ী আহাদ আলীসহ আরও অনেকে বলেন, হঠাৎ করেই বেলাল হোসেনের ওপর হামলা চালিয়ে মারধর করেন দীপংকর চৌধুরী। পরে তাঁকে উদ্ধার করে মান্দা হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করান স্থানীয় লোকজন।

 

এ প্রসঙ্গে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, ‘এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট