1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নাটোরের লালপুরের বেরিলাবাড়ি হাফেজিয়া মাদ্রাসায় পড়া না পারায় ছাত্রকে মারধর, হাসপাতালে ভর্তি - দৈনিক সবুজ নগর
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
৬ মাসের ইরানযুদ্ধে কে কতটা ক্ষতিগ্রস্ত, শুরু থেকে অচলাবস্থা নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অভিনন্দন বাঘায় সিজারিয়ানের পর নবজাতকের মৃত্যু: দায়ভার এড়াতে জননী ক্লিনিকের রেফার্ড , ভিডিও করতে সাংবাদিককে বাধা নেপাল ও তিব্বতে ভয়াবহ হিমবাহ ধসে আকস্মিক বন্যা: ৮০০ বিদেশীসহ নিখোঁজ ১৫০০, নিহত বেড়ে ১৬৫ শহীদ জিয়া শিশুপার্কের আধুনিকায়ন: রাসিক প্রশাসক ও প্রাণিসম্পদ ডিজি’র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে বন্যার পানিতে ডুবে ৫ শিশুর মৃত্যু রাজশাহীতে প্রাণিসম্পদ দপ্তরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন সৌদিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের জানাজা, স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর ‘মিনি ইজারল্যান্ড’ খ্যাত রাজশাহীর পদ্মা নদীর  মিডল চর পরিদর্শনে রাসিক প্রশাসক ও প্রাণিসম্পদ অধিদপ্তরের ডিজি রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার  আধুনিকায়নের লক্ষ্যে পরিদর্শনে রাসিক প্রশাসক ও প্রাণিসম্পদ অধিদপ্তরের ডিজি

নাটোরের লালপুরের বেরিলাবাড়ি হাফেজিয়া মাদ্রাসায় পড়া না পারায় ছাত্রকে মারধর, হাসপাতালে ভর্তি

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩
  • ৪২৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

লালপুর, নাটোর প্রতিনিধি………………………………….

নাটোরের লালপুর উপজেলার ৮নং দুড়দুড়িয়া ইউনিয়নের বেরিলাবাড়িয়াতে, বেরিলাবাড়িয়া হাফেজিয়া মাদ্রাসার ছাত্র ইসরাফিল(১১)কে পড়া না পারার দায়ে শিক্ষক শহিদুল ইসলাম ঐ ছাত্রকে গলা টিপে ধরে শূন্যে তুলে ক্লাসের মেঝেতে আছাড় দেন বলে অভিযোগ তুলেছেন ছাত্রের পরিবার।

 

মঙ্গলবার(২৫শে জুলাই-২৩)দুপুরে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল চত্বরে গিয়ে ঐ ছাত্রের পরিবারের সাথে কথা বলে জানা গেছে, সোমবার(২৪শে জুলাই-২৩)বিকেলে ইসরাফিল ইসলাম (১১)পড়া না পারলে মাদ্রাসার শিক্ষক শহিদুল ইসলাম তাকে গলা টিপে ধরে শূন্যে তুলে মেঝেতে আছাড় মারে। এ সময় তার মাথায় আঘাত পেয়ে অসুস্থ হয়ে পড়লে তাকে রাতেই মেডিকেল ভর্তি করায়। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। আহত মাদ্রাসার ছাত্র উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের আট্টিকা গ্রামের বজলুর রহমানের ছেলে বলে জানা গেছে।

 

মাদ্রাসা ছাত্রের মা শিউলি বেগম বলেন, হাসপাতালের ডাঃ আমার ছেলের রক্ত পরীক্ষা,এক্স-রে ও মাথার সিটি স্ক্যান করতে বলেছে,আমরা রক্ত পরীক্ষা করেছি অন্য গুলো ২/১ দিন পরে করবো,রক্তের রিপোর্ট দেখে ডাঃ আমার ছেলের শরীরে ২ ব্যাগ রক্ত দিতে বলেছে। রক্তের গ্রুপ “o”পজেটিভ। এ বিষয়ে বেড়িলাবাড়ি হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের জানান, ছাত্র ইসরাফিল পড়া না পারায় তাকে একটু শাসন করতে গিয়ে অসাবধানতা বসত ঘটনাটি ঘটে গেছে। বিষয়টি স্থানীয় ভাবে মিমাংসা করার চেষ্টা চলছে বলেও জানিয়েছেন তিনি।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট