1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
খুলনায় র‌্যাব-৬ এর অভিযানে চাঞ্চল্যকর ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার - দৈনিক সবুজ নগর
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধ, বড় ভাইয়ের হাঁসুয়ার কোপে ছোট ভাই নিহত হরিপুরে জমজমাট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, মাঠে উপস্থিত এডভোকেট সেলিম রেজা মাসুম রানীশংকৈলে ১৩৫ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার পোরশায় ট্রান্সফরমার পুড়ে যাওয়ার পর অতিরিক্ত বিদ্যুৎ বিল ও চার্জের অভিযোগ, গ্রাহকদের ক্ষোভ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন: বিশ্ব বাস্তবতায় সভাপতির ঘোষিত ৬ অগ্রাধিকার ও বাস্তবায়নের চ্যালেঞ্জ রাসিক বিদ্যুৎ শাখার কর্মকর্তাদের সাথে প্রশাসক মাহফুজুর রহমান রিটনের মতবিনিময় ঠাকুরগাঁওয়ে সেন্ট মাদার তেরেজা স্কুলে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত পদ্মা নদীতে নৌকাডুবি: উদ্ধার ১০ বাংলাদেশিকে বিএসএফের হস্তান্তর মির্জাপুরে অটোরিকশা ছিনতাইয়ে বাধা দেওয়ায় চালককে কুপিয়ে জখম, হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে তরুণ বাঘায় খাটের নিচে মিলল ২টি বিদেশি পিস্তল ও গুলি, নারী গ্রেপ্তার

খুলনায় র‌্যাব-৬ এর অভিযানে চাঞ্চল্যকর ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩
  • ২৫০ বার এই সংবাদটি পড়া হয়েছে

# শহিদুল্লাহ্ আল আজাদ. খুলনা ব্যুরো থেকে…………………………..

খুলনায় র‌্যাব-৬ একটি চৌকস আভিযানিক দল ১৯ জুলাই বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে খুলনা জেলার রূপসা উপজেলার খানজাহান আলী.(রূপসা সেতু) টোল প্লাজা এলাকায় অভিযান পরিচালনা করে ধর্ষণ মামলার অন্যতম পলাতক আসামী আরাফাত হোসেন জনি(৪৫)কে  গ্রেফতার করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী ধর্ষণের সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। উক্ত গ্রেফতারকৃত আসামীকে বাগেরহাট জেলার ফকিরহাট থানায় হস্তান্তর করা হয়েছে।

 

জানাগেছে, ০২ জুলাই রবিবার বিকালে বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার বেতাগা ইউনিয়নের বেতাগা গ্রামের ভিকটিম মেয়ের ভাড়াকৃত বাসায় ভিকটিম অবস্থান কালে আসামী আরাফাত হোসেন জনি ও তার সহযোগী বাবু জিলনী সেখানে যায়। তখন আসামী জনি ভিকটিমের কন্যার বাসায় দরজা খোলা পেয়ে ভিতরে প্রবেশ করে এবং বাবু জিলানী বাসার পিছনে অবস্থান করে। বাসা ফাঁকা থাকায় আসামী ভিকটিমের হাত ধরে টানাটানি করে ও শারীরিকভাবে নির্যাতন করে এবং ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষণ করে। ভিকটিমের চিৎকারে আসে পাশের লোকজন আসলে আসামীরা দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে ভিকটিম খুলনা মেডিকেল কলেজে গিয়া ভর্তি হয়ে চিকিৎসা করায়।

 

এবিষয়ে ভিকটিম বাদী হয়ে বাগেরহাট জেলার ফকিরহাট থানায় আসামীদের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন। ঘটনাটি জানতে পেরে র‌্যাব-৬ (সদর কোম্পানি) খুলনার একটি আভিযানিক দল ছায়াতদন্ত শুরু করে এবং ধর্ষণের সাথে জড়িত আসামীদেরকে গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রাখে। র‌্যাব তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে উক্ত মামালার অন্যতম আসামী আরাফাত হোসেন জনি খুলনা জেলার রূপসা থানা এলাকায় অবস্থান করছে। এমন গোপন সংবাদের মাধ্যমে র‌্যাব-৬ (সদর কোম্পানি) আসামী কে গ্রেফতার করতে সক্ষম হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট