1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
গোমস্তাপুরে চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ৩ - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
“ইরানকে সাহায্য করলে চীন-রাশিয়ার অনেক কিছু হারানোর আছে”: ট্রাম্প কেমিক্যাল ও কাপড়ের রঙ দিয়ে তৈরি হচ্ছিল গুড়: বাঘায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সচেতন মহলের ক্ষোভ নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিতে গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের মতবিনিময় সভা নাচোলে দুই ইউপি চেয়ারম্যানের বরখাস্তের আদেশ প্রত্যাহার, গণসংবর্ধনা দিল বিএনপি দুর্গাপূজা উপলক্ষে রাসিকে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে ছাত্রদলের দুই গ্রুপে হাতাহাতি, সাংবাদিকদের মারধর ও মোবাইল ছিনতাই বিনা নোটিশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন: শিবগঞ্জে পল্লী বিদ্যুৎ ডিজিএমের ভূমিকা নিয়ে প্রশ্ন একদিন পরই শারদীয় দুর্গোৎসব: বাঘার ৪৭ মণ্ডপে প্রতিমা পৌঁছে দিতে চরম ব্যস্ততা ক্লাস চলাকালীন কোচিং সেন্টার বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসনের

গোমস্তাপুরে চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ৩

  • প্রকাশের সময় : শনিবার, ১৫ জুলাই, ২০২৩
  • ২২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

গোমস্তাপুর,  চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি……………………………………………….

চাঁপাইনবাবগঞ্জের  গোমস্তাপুর বোয়ালিয়া ইউনিয়ন  এলাকায় অভিযান চালিয়ে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে গোমস্তাপুর থানা পুলিশ।

 

আজ শনিবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার বোলিয়া ইউনিয়নের আলমপুর চাঁপাই এগ্রো প্রোডাক্ট মার্কেটিং কোম্পানি লিমিটেড কারখানার পার্শে আমবাগানে অভিযান চালিয়ে মটরসাইকেলসহ তিনজনকে আটক করে গোমস্তাপুর থানা পুলিশ। আটককৃতরা হলেন, রহনপুর পৌর এলাকার নুনগোলা  গ্রামের মাহিদুল ইসলামের ছেলে মোরসালিন মুসা (১৬), একই গ্রামের আনিসুজ্জামান পিন্টুর ছেলে সাগর আহম্মেদ (১৯) ও স্টেশন কেডিসি পাড়ার জামিরুল ইসলামের ছেলে জনি (২০)।

 

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, গত বৃহস্পতিবার বিকেলের দিকে রহনপুর পৌর এলাকার স্টেশনপাড়া পুরাতন ফায়ার সার্ভিসের পাশে রবিউল ইসলামের বাসার সামনে থেকে তার নিজের একটি বাজাজ প্লাটিনা মোটরসাইকেল চুরি হয়ে যায়। সে গতকাল শুক্রবার গোমস্তাপুর  থানায় এসে একটি অভিযোগ দিলে সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে গোমস্তাপুর থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালায়। শেষে বোয়ালিয়া ইউনিয়নের আলমপুরের একটি আম বাগানে অভিযান চালিয়ে অভিযোগ পাওয়ার ১৭ ঘন্টার মধ্যে চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ তিন জনকে  আটক করে।  তিনি আরো বলেন আটককৃতরা এলাকার বখাটে ও চোর চক্রের সদস্যা। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা শেষে তাদের আদালতে পাঠানো হবে।#
#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট