1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নওগাঁর পোরশায় দুই তরুণের মর্মান্তিক মৃত্যু মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের মানোন্নয়নে সেমিনার ও চেক বিতরণ করলেন রাজশাহীর বিভাগীয় কমিশনার আমলযোগ্য অপরাধে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে যখন শ্যামনগরের ভেটখালী বিলে পানি নিষ্কাশন না হওয়ায় কৃষক দিশেহারা বিক্ষোভ সমাবেশে ইউএনওর বিরুদ্ধে অভিযোগ, বদলিতে সরকারি পাঁচ দপ্তরে পাঁচ চেয়ার শুন্য শ্যামপুর চিনিকলে জিয়া পরিষদের  বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬ এর শুভ উদ্বোধন  রাজশাহীতে পদ্মা নদীতে নৌকাডুবি: ঘটনাস্থল পরিদর্শন করলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রতিনিধি দল শিবিরের অভিযোগ: “ছাত্রলীগকে ফিরিয়ে আনতে ছাত্রদলের চক্রান্ত, রাবিতে দিনভর উত্তেজনা,আহত ৪ রাজশাহীর স্বার্থ ও অধিকার রক্ষায় এনসিপির মানববন্ধন রাজশাহী টার্ফ-এর সৌজন্যে অটিজম শিশুদের নিয়ে প্রকৃতির সান্নিধ্যে আনন্দ ভ্রমণ

রাজশাহীর বাঘায় বিয়ে করেও রক্ষা হলোনা, মিন্টু এখন কারাগারে

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩
  • ২৮৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

# বিশেষ প্রতিনিধি……………………………………………………..

কোটে এফিডিভিট করে বিয়ের পর মিন্টু আলীকে গ্রেপ্তারসহ তরুণীকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার(১১-৭-২০২৩) অপহরণের অভিযোগে দায়ের করা মামলায় তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। একই সাথে ভিকটিমকে রাজশাহী মেডিকেল কলেজ হাসাপাতালের ওসিসিতে পাঠানো হয়। আগের দিন সোমবার (১০-৭-২০২৩) রাতে বাঘা উপজেলার বঙ্গবন্ধু চত্বর এলাকার সিএনজি স্ট্যান্ড থেকে তরুণীকে উদ্ধার ও মিন্টু আলীকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার তরুনির বাবা বাদি হয়ে মিন্টু আলীকে প্রধান আসামী করে বাঘা থানায় অপহরণের অভিযোগে মামলা করেন।

 

পুলিশ জানায়, মিন্টু আলী লালপুর উপজেলার পাইকপাড়া(হালুডাঙা) গ্রামের আবুল হোসেনের ছেলে। তরুণী একই উপজেলার পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দা। জানা যায়,গত রোববার(৯-৭-২০২৩) দুপুরে বাঘা উপজেলার জোতরাঘব গ্রামের খালার বাড়ি থেকে অটোভ্যানে নিজ বাড়িতে ফিরছিল ওই তরুণী। এসময় বন্ধুদের সহায়তায় ভ্যান থামিয়ে তরুণীকে মাইক্রোতে তুলে নিয়ে যায় মিন্টু আলী। পরের দিন সোমবার রাজশাহীর নোটারি পাবলিকের একজন এ্যাডভোকেটের মাধ্যমে এফিডিভিট করে বিয়ে করেন। তাতে ২লাখ ৫০ হাজার ১টাকা মোহরানা ধার্য করা হয়েছে। জন্ম তারিখ হিসেবে তরণীর বয়স ধরা হযেছে ১৮ বছর ৪মাস ৯দিন। পুলিশের জিজ্ঞাসাবাদে মিন্টু আলী দাবি করেন,আগে তরুণীর বোনের মাধ্যমে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। পরিবার রাজি না হওয়ায় তরুণীর সাথে কথা বলে তাকে নিয়ে গিয়ে বিয়ে করেছেন।

 

তরুণী জানায়, তার মা-বাবার কাছে নিয়ে যাওয়ার কথা বলে নিয়ে যাওয়া হয়েছে। পরে তাদের কাছে নিয়ে যাওয়া হয়নি। তবে বিয়ের বিষয়টি অস্বীকার করেনি তরুণী।

 

বাঘা থানার অফিসার ইনচার্জ(ওসি) আব্দুল করিম বলেন, সোমবার রাতে বাড়িতে ফেরার জন্য সিএনজি স্ট্যান্ডে ঘোরাফেরা করছিল। অভিযোগ পেয়ে সেখান থেকে মিন্টু আলীকে গ্রেপ্তার করে তরুণীকে উদ্ধার করেছেন। পরে তরণীর বাবা আলা উদ্দীন বাদি হয়ে মিন্টু আলীকে প্রধান আসামী করে অপহরণের মামলা করেছেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট