1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বরিশালে বিপিও সামিট বাংলাদেশ ২০২৩ এর নীতিমালা বিষয়ক সংলাপ অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
সর্বশেষ:
নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিতে গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের মতবিনিময় সভা নাচোলে দুই ইউপি চেয়ারম্যানের বরখাস্তের আদেশ প্রত্যাহার, গণসংবর্ধনা দিল বিএনপি দুর্গাপূজা উপলক্ষে রাসিকে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে ছাত্রদলের দুই গ্রুপে হাতাহাতি, সাংবাদিকদের মারধর ও মোবাইল ছিনতাই বিনা নোটিশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন: শিবগঞ্জে পল্লী বিদ্যুৎ ডিজিএমের ভূমিকা নিয়ে প্রশ্ন একদিন পরই শারদীয় দুর্গোৎসব: বাঘার ৪৭ মণ্ডপে প্রতিমা পৌঁছে দিতে চরম ব্যস্ততা ক্লাস চলাকালীন কোচিং সেন্টার বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসনের ভিসার আবেদনে দালালদের খপ্পরে পড়বেন না, নিজে আবেদন করুন: মনোজ কুমার রাসিক প্রশাসকের প্রতিশ্রুতির বাস্তবায়ন: অবশেষে সম্পন্ন হেতেমখাঁ-বর্ণালী সড়কের সংস্কার ও উন্নয়ন কাজ

বরিশালে বিপিও সামিট বাংলাদেশ ২০২৩ এর নীতিমালা বিষয়ক সংলাপ অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩
  • ৩০৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

# পারভেজ, বরিশাল প্রতিনিধি………………………………………………

আজ ৬ জুলাই বৃহস্পতিবার সকাল ১০ টায় বাংলাদেশ অ্যাসোসিয়েশান অফ কনট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো) এর আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে বিপিও সামিট বাংলাদেশ ২০২৩ এর নীতিমালা সংলাপ স্মার্ট বাংলাদেশ অর্জনের জন্য বিপিও শিল্পকে উৎসাহিত করন বিষয়ক অধিবেশন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল মোঃ জাহাঙ্গীর হোসেন।

 

এছাড়াও উপস্থিত ছিলেন সিভিল সার্জন বরিশাল ডাঃ মারিয়া হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল মোঃ সোহেল মারুফ, অতিরিক্ত পুলিশ সুপার গৌরনদী সার্কেল শারমিন সুলতানা রাখী, পরিচালক বিএসিসিও ডাঃ তানজিবা রহমানসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা বৃন্দ ও ফ্রিল্যান্সার বৃন্দরা উপস্থিত ছিলেন।

 

ফ্রিল্যান্সিং এর মাধ্যমে উদীয়মান বিপিও/আউটসোর্সিং খাতের অবস্থান বুঝতে পাশাপাশি দেশের বিপিওশিল্পের চ্যালেঞ্জগুলি সনাক্ত করার, জাতীয়স্তরের নীতিমালা আরও উন্নত করার এবং এ শিল্পের জন্য একটি দক্ষ জনশক্তি সৃষ্টির সুযোগও করে দিতে এই সামিট ভূমিকা রাখবে এই লক্ষ্যে এই সামিট এর নীতিমালা বিষয়ক স্মার্ট বাংলাদেশ অর্জনের জন্য বিপিও শিল্পকে উৎসাহিত করন বিষয়ক সংলাপ অধিবেশন অনুষ্ঠিত হয়। ইতোমধ্যেই ২০ হাজার তরুণ তরুণী তথ্যপ্রযুক্তি ও বিপিও খাতে প্রশিক্ষণের মাধ্যমে বিপিওখাতে কর্মরত ৭০ হাজার জনসম্পদের মধ্যে ৪০ শতাংশ নারীর কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রেখেছে।

 

বর্তমানে বিপিও শিল্পখাত হতে ৭০০ মিলিয়ন মার্কিন ডলার সমমূল্যের রাজস্ব আহরিত হচ্ছে। আগামী ২০২৫ সালের মধ্যে বিপিও শিল্পখাতে ১ বিলিয়ন মার্কিন ডলার রাজস্ব আর তৈরি ও আইটি-আইটিইএস ক্ষত্রে ১ লক্ষ কর্মসংস্থান সৃষ্টি বাক্কোর অন্যতম লক্ষ্য। আউটসোর্সিং শিল্পের সম্প্রসারণে বিভিন্ন উদ্যোগ বা কার্যক্রম পরিচালনা করে থাকে বাক্কো।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট