1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাসিক নির্বাচনে কাউন্সিলর প্রার্থী মামাকে জেতানোর জন্য রিটার্নিং কর্মকর্তাকে ম্যানেজ করতে গিয়ে লিমন গ্রেফতার - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
সর্বশেষ:
দেবহাটায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান নিয়ে এলজিইডির কর্মশালা দেবহাটায় চোর সন্দেহে গ্রামবাসীর ধাওয়া: গুলি ছুড়ে মালামাল ফেলে পালালো সংঘবদ্ধ দল সাতক্ষীরায় মোবাইলে জুয়া খেলার পর হঠাৎ অসুস্থ হয়ে ব্যক্তির মৃত্যু বাগমারায় চাঁদা দাবির অভিযোগে যুবককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ শ্যামনগরে রমজাননগর ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ গানপাউডার ও বিস্ফোরক উদ্ধার করেছে র‍্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জে ৩টি মোটরসাইকেলসহ চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির বড় সফলতা: ৩ কোটি টাকার চোরাই পণ্য উদ্ধার শ্রীরামপুরে বন্যাদুর্গতদের মাঝে রাসিকের ত্রাণ ও জরুরি ওষুধ বিতরণ ব্রিটিশ হাইকমিশনারের নৈশভোজে রাসিক প্রশাসক, ১০০ দিনের উন্নয়ন চিত্র তুলে ধরা

রাসিক নির্বাচনে কাউন্সিলর প্রার্থী মামাকে জেতানোর জন্য রিটার্নিং কর্মকর্তাকে ম্যানেজ করতে গিয়ে লিমন গ্রেফতার

  • প্রকাশের সময় : সোমবার, ১৯ জুন, ২০২৩
  • ২৫৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

# জিয়া রাজ…………………………………………………

রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর প্রার্থী মামাকে জেতানোর জন্য রিটার্নিং কর্মকর্তা কে পক্ষে নিতে গিয়ে গ্রেফতার হয়েছেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর ইসতিয়াক আহমেদ লিমন। রবিবার রাত ১০ টার পর রাজশাহী জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আবুল হোসেনের বাসায় যান। বাড়িতে প্রবেশ করার সময় প্রতিপক্ষের লোকজন দেখে ফেলে বাসা ঘেরাও করে এবং তাকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ করতে থাকে স্থানীয় ভোটাররা। এর পর রাত ১২ টার দিকে পুলিশ এসে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায় পুলিশ। লিমনের মামা আব্দুল হামিদ সরকার টেকন নগরীর ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী।

 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১০টার পরে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর ইসতিয়াক আহমেদ লিমন তার মামা কাউন্সিলর প্রার্থী আব্দুল হামিদ সরকার টেকনের পক্ষে অবস্থান নিতে নির্বাচন কর্মকর্তা আবুল হোসেনকে ম্যানেজ করতে যান। লিমনের সাথে আরো দু’জন ছিলেন। তাদের কাছে টাকার ব্যাগ ছিল। নির্বাচন কর্মকর্তার বাড়িতে টাকার ব্যাগ নিয়ে লিমন ঢুকেছেন এমন খবরে স্থানীয় লোকজন, ছাত্রলীগ ও আওয়ামী লীগের লোকজন ওই বাড়ি ঘেরাও করে। এ সময় লিমনের সাথে থাকা দু’জন সেখান থেকে মোটরসাইকেল নিয়ে দ্রুত পালিয়ে যায়। তবে বাড়িতে আটকা পরে লিমন। প্রতিপক্ষের লোকজন ও ছাত্রলীগ আওয়ামী লীগের সমর্থকেরা রিটার্নিং কর্মকর্তার বাড়ির সামনে গিয়ে মীর ইসতিয়াক আহমেদ লিমন কে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ করতে থাকে। এক পর্যায়ে লিমনের সমর্থক ও আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে হাতাহাতি শুরু হলে লিমনের সমর্থকেরা পালিয়ে যায় এবং পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দিয়ে মীর ইসতিয়াক আহমেদ লিমন কে আটক করে বোয়ালিয়া থানায় নিয়ে আসেন বলে নিশ্চিত করেছেন ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা সোহরাওয়ার্দী হোসেন।

 

লিমনের বাবা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মীর ইকবাল। লিমনের আরেক মামা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার। তার আরেক মামা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক। এই পরিবারটি এবার সিটি নির্বাচনে নৌকার প্রার্থীর জন্য কাজ করছেন না বলে সকলে অভিযোগ করেছেন। ডাবলু সরকার মেয়র পদে নির্বাচন করতে দলীয় মনোনয়ন ফরম কিনেছিলেন। কিন্তু তিনি মনোনয়ন পাননি।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট