1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
​বাংলাদেশের বাজেট রাজনীতি: চিরাচরিত আখ্যান ও বাস্তবতার নিরিখ তায়কোয়ানডো ফেডারেশনের শীর্ষ নেতাদের আশ্রয়ে হত্যাচেষ্টার মামলার আসামি কামরুজ্জামান চঞ্চল দুর্গাপুরে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার শিক্ষার্থীদের মেধা বিকাশে রাজশাহীতে স্টার্টআপ বিজ্ঞান ও ইনোভেশন প্রতিযোগিতা ড্রেন নির্মাণ কাজে অনিয়ম, ইউপি সদস্যকে সাময়িক বহিষ্কারের নির্দেশ ইউএনওর  কানসাট আম বাজার দামে চাঙ্গা হলেও নানা কারণে চাষীরা হতাশ জাতীয় বাজেটে রাজশাহীর সম্ভাবনার যথাযথ প্রতিফলনের আহবান: মামুন শ্যামনগরে সাংবাদিক মিজানকে হত্যার হুমকি আল আজিমের নামে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন তানোরে শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি দপ্তর ও সড়কের পাশে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শিবগঞ্জে উদ্ভাবনী মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

রাজশাহীর বাঘায় আড়ানী রেল স্টেশনের কাছে ট্রেনে কাটাপড়ে যুবকের মৃত্যু

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩
  • ২৫০ বার এই সংবাদটি পড়া হয়েছে

# বিশেষ প্রতিনিধি…………………………………………………..

বাঘায় ট্রেনে কাটা পড়ে মতিউর রহমান (২২) নামের এক যুবক মারা গেছে। সে ঝিনা রেলগেট পাড়া গ্রামের ইসরাফিল হোসেনের ছেলে। বৃহস্পতিবার (১৫ জুন) উপজেলার আড়ানী ইউনিয়নের আড়ানী স্টেশনের পূর্বে দিকের ঝিনা রেলগেট এলাকায় এই ঘটনা ঘটেছে।

 

জানা যায়, বৃহস্পতিবার(১৫ জুন) সকালে ঘুম থেকে উঠে বাড়ি সংলগ্ন রেল লাইনের উপরে গিয়ে বসেন মতিউর রহমান। এ সময় ঈশ্বরর্দী থেকে ছেড়ে আসা রাজশাহীগামী কমিউটার ট্রেনটি রেলগেট এলাকায় আসলে ট্রেনের নিচে কাটা পড়ে মারা যান। কর্মজীবনে ট্রেনে বাদাম বিক্রি করে সংসার চালাতেন তিনি।

 

স্থানীয় মেম্বার তুজাম উদ্দিন জানান, বছর দুয়েক আগে বিয়ে করে মতিউর রহমান। বিয়ের পর সাংসারিক বিবাদে স্ত্রী আজমিরা খাতুন দুই মাসের সন্তান নিয়ে বাবার বাড়িতে চলে গিয়েছে। তাকে ফিরিয়ে আনার চেষ্টা করেও পারেনি। নানান কারণে মানষিক সমস্যায় ভূগছিলেন মতিউর রহমান । মা রঙ্গিলা বেগম কান্নায় ভেঙে পড়ে বলছিলেন,বউ আসতে না চাওয়ায় মানষিক ভারসাম্য হারিয়ে ফেলে হয়তো মৃত্যুর পথ বেছে নিয়েছে।

 

এ বিষয়ে ঈশ্বরর্দী রেলওয়ে থানার উপ-পরিদর্শক হারুনুজ্জামান রুমেল বলেন, খরব পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। #

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট