1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর বাঘায় ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৩জনসহ ৪জন আহত - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১ অপরাহ্ন
সর্বশেষ:
দেবহাটায় চোর সন্দেহে গ্রামবাসীর ধাওয়া: গুলি ছুড়ে মালামাল ফেলে পালালো সংঘবদ্ধ দল সাতক্ষীরায় মোবাইলে জুয়া খেলার পর হঠাৎ অসুস্থ হয়ে ব্যক্তির মৃত্যু বাগমারায় চাঁদা দাবির অভিযোগে যুবককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ শ্যামনগরে রমজাননগর ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ গানপাউডার ও বিস্ফোরক উদ্ধার করেছে র‍্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জে ৩টি মোটরসাইকেলসহ চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির বড় সফলতা: ৩ কোটি টাকার চোরাই পণ্য উদ্ধার শ্রীরামপুরে বন্যাদুর্গতদের মাঝে রাসিকের ত্রাণ ও জরুরি ওষুধ বিতরণ ব্রিটিশ হাইকমিশনারের নৈশভোজে রাসিক প্রশাসক, ১০০ দিনের উন্নয়ন চিত্র তুলে ধরা নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে ১০ জন গ্রেপ্তার, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

রাজশাহীর বাঘায় ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৩জনসহ ৪জন আহত

  • প্রকাশের সময় : সোমবার, ১২ জুন, ২০২৩
  • ৩৪৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

# বিশেষ প্রতিনিধি………………………………………………………..

রাজশাহীর বাঘায় সড়কে প্রাইভেট কার- ট্রাক মুখোমুখি সংঘর্ষে মা-ছেলেসহ চারজন গুরুতর আহত হয়েছে। তাদের সকলকেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সোমবার(১২ জুন) বিকেল ৪টায় বাঘা-ঈশ্বরদী সড়কের ছাতারি নামক এলাকায় দুর্ঘটনা ঘটে।

 

আহতরা হলেন- প্রাইভেট কার চালক দিপু রায়(৩৫), কারযাত্রী সুমি আক্তার(৩০),তার ছেলে সিজান আহমেদ(৭),সুমি আক্তারের ভাই আবু সাঈদ(২৩)। প্রাইভেট কার যাত্রীরা বাঘা পৌর সভার নারায়ণপুর গ্রামের বাসিন্দা। চালক দিপু রায় উত্তর মিলিকবাঘা গ্রামের বাসিন্দা। প্রাইভেট কারটি দুমড়ে মুচড়ে যায়। চালক-হেলপার পালিয়ে গেলেও ট্রাকটি আটক করে রাখে স্থানীয়রা ।

 

আহতের নিকট আত্মীয় আমজাদ হোসেন খান জানান, প্রাইভেট কার যোগে তারা রাজশাহী থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। পথি মধ্যে ছাতারি নামক এলাকায় ক্যারেট বোঝাই ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চালকসহ ৪জন গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক সকলকেই রামেক হাসপাতালে পাঠিয়ে দেন তাদের ।

 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মো. খালিদ রেজা জানান, চালকের মাথায় আঘাতসহ বাম হাত কব্জির উপরে ও ডান পায়ের হাটুর উপরে ও নিচে দুটি স্থানের হাড় ভেঙে গেছে। সুমি খাতুনের শরীরে জখমসহ মুখের নীচের পাটির একটি দাঁত ভেঙে গেছে। অন্যদের মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছে। এদের মধ্যে চালক দিপু রায়ের অবস্থা আশংকাজনক বলে জানান চিকিৎসক।

 

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) খায়রুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছিল। অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট