1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ১৫ জুন ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
​বাংলাদেশের বাজেট রাজনীতি: চিরাচরিত আখ্যান ও বাস্তবতার নিরিখ তায়কোয়ানডো ফেডারেশনের শীর্ষ নেতাদের আশ্রয়ে হত্যাচেষ্টার মামলার আসামি কামরুজ্জামান চঞ্চল দুর্গাপুরে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার শিক্ষার্থীদের মেধা বিকাশে রাজশাহীতে স্টার্টআপ বিজ্ঞান ও ইনোভেশন প্রতিযোগিতা ড্রেন নির্মাণ কাজে অনিয়ম, ইউপি সদস্যকে সাময়িক বহিষ্কারের নির্দেশ ইউএনওর  কানসাট আম বাজার দামে চাঙ্গা হলেও নানা কারণে চাষীরা হতাশ জাতীয় বাজেটে রাজশাহীর সম্ভাবনার যথাযথ প্রতিফলনের আহবান: মামুন শ্যামনগরে সাংবাদিক মিজানকে হত্যার হুমকি আল আজিমের নামে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন তানোরে শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি দপ্তর ও সড়কের পাশে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শিবগঞ্জে উদ্ভাবনী মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

নওগাঁর পোরশায় নিতপুর সীমান্তে বিজিবি কর্তৃক মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • প্রকাশের সময় : শনিবার, ২০ মে, ২০২৩
  • ২৬০ বার এই সংবাদটি পড়া হয়েছে

# পোরশা(নওগা)প্রতিনিধি……………………………………….

নওগাঁর পোরশা উপজেলার নিতপুর সীমান্তের বালাশহিদ রাস্তার উপর থেকে ১৬ বিজিবি নিতপুর ক্যাম্পের টহলরত সদস্যরা সাইদুর রহমান(৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছেন। সে নিতপুর শিতলী গ্রামের খাজা মদ্দিনের ছেলে। এসময় মিজানুর রহমান কালু (২৫) ও খাইরুল ইসলাম (৪০) নামে অপর দুইজন পলিয়ে যান। পলাতক দু’জন হলেন শিতলী গ্রামের আব্দুল মতিন ও লাল মোহাম্মাদের ছেলে।

 

১৬ বিজিবি নিতপুর ক্যাম্পের সুবেদার আব্দুল আজিজ জানান, বিআইপি তথ্যের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টায় হাবিলদার নজরুল ইসলামের নেতৃত্বে টহলদল সীমান্তের ২৩০/৪৫(৯এস) নং পিলারের বাংলাদেশের অভ্যন্তরে তাকে আটক করা হয়। আটক সাইদুর সহ পলাতক অপর দুইজন ভারত থেকে বাংলাদেশে আসছিল।

 

আটকের সময় বালাশহিদ মাঠে সাইদুরের রেখে যাওয়া একটি এফজেডএস বø কালারের ইয়ামাহা মোটরসাইকেল, মোটরসাইকেলের সিটের নিছে রাখা ২০টি ভারতীয় ট্যাপেন্ডাডল ট্যাবলেট, তার কাছে থাকা ভারতীয় ১টি সীম সহ একটি মোবাইল সেট ও ভারতীয় ৮০ রুপি পাওয়া গেছে। পরে শনিবার সাইদুর রহমানকে পোরশা থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা করা হয়েছে বলে তিনি জানান।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট