1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীতে পত্রিকা অফিসে  সন্ত্রাসী হামলা, মূলহোতা গ্রেপ্তার - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ:
“ইরানকে সাহায্য করলে চীন-রাশিয়ার অনেক কিছু হারানোর আছে”: ট্রাম্প কেমিক্যাল ও কাপড়ের রঙ দিয়ে তৈরি হচ্ছিল গুড়: বাঘায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সচেতন মহলের ক্ষোভ নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিতে গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের মতবিনিময় সভা নাচোলে দুই ইউপি চেয়ারম্যানের বরখাস্তের আদেশ প্রত্যাহার, গণসংবর্ধনা দিল বিএনপি দুর্গাপূজা উপলক্ষে রাসিকে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে ছাত্রদলের দুই গ্রুপে হাতাহাতি, সাংবাদিকদের মারধর ও মোবাইল ছিনতাই বিনা নোটিশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন: শিবগঞ্জে পল্লী বিদ্যুৎ ডিজিএমের ভূমিকা নিয়ে প্রশ্ন একদিন পরই শারদীয় দুর্গোৎসব: বাঘার ৪৭ মণ্ডপে প্রতিমা পৌঁছে দিতে চরম ব্যস্ততা ক্লাস চলাকালীন কোচিং সেন্টার বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসনের

রাজশাহীতে পত্রিকা অফিসে  সন্ত্রাসী হামলা, মূলহোতা গ্রেপ্তার

  • প্রকাশের সময় : শনিবার, ৬ মে, ২০২৩
  • ২৭০ বার এই সংবাদটি পড়া হয়েছে

# নিজস্ব প্রতিবেদক……………………………………………..

সংবাদ প্রকাশের জেরে রাজশাহীতে পত্রিকা অফিসে ঢুকে হামলা চালিয়েছে মাদক কারবারিরা। গত শুক্রবার (৫ মে) রাত ৮টার দিকে নগরীর কাজলা অক্ট্রয় মোড় এলাকায় সাপ্তাহিক ‘বাংলার বিবেক’ ও অনলাইন নিউজ পোর্টাল ‘রাজশাহীর সময়’ অফিসে এ হামলার ঘটনা ঘটে।

 

এ সময় তারা অফিসের সিসি ক্যামেরা, দুটি কম্পিউটার ও একটি ডিএসএলআর ক্যামেরা ভাঙচুর করে হার্ডডিস্ক নিয়ে পালিয়ে যায়। তবে রাত ৩টার দিকে ঘটনার মূলহোতা আসাদুল হক দুখুকে গ্রেপ্তার করে আরএমপির বোয়ালিয়া মডেল থানা পুলিশ। পরে তাকে মতিহার থানায় হস্তান্তর করা হয়।

 

গ্রেপ্তারকৃত আসাদুল নগরীর কাজলা এলাকার আবু তাহেরের ছেলে। তিনি চিহ্নিত মাদকসেবী। মাদক সিন্ডিকেটের সঙ্গে বেশ সখ্যতা রয়েছে তার। বিভিন্ন অফিসে চাঁদাবাজির সঙ্গেও জড়িত তিনি। সম্প্রতি নিজেকে জেলা কৃষকলীগের নেতা দাবি করে বেপরোয়া হয়ে ওঠেন এ মাদকসেবী। ইতোপূর্বে তার বিরুদ্ধে নানা অভিযোগ উঠলেও সবশেষ পত্রিকা অফিসে হামলার ঘটনায় গ্রেপ্তার হলেন। মতিহার থানার ৪ নম্বর এ মামলায় আসাদুল হক দুখুই প্রধান আসামী। শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

 

এ বিষয়ে অনলাইন নিউজ পোর্টাল রাজশাহী সময়‘র সম্পাদক মাসুদ রানা রাব্বানী বলেন, দুখু ও মিলনের নেতৃত্বে আমাদের অফিসে হামলা-ভাঙচুর চালানো হয়। তারা অফিসের ড্রয়ারে থাকা প্রায় ৯৭ হাজার টাকা লুট করে। এ সময় নারী সাংবাদিকসহ চারজন সাংবাদিককে মারধর করে তারা। এছাড়া আমাদের এক ফটোসাংবাদিককে জোর করে প্রায় দুই কিলোমিটার দূরে তুলে নিয়ে গিয়ে মারধর ও প্রাণনাশের হুমকি দিয়ে ছেড়ে দেয়। মাদক কারবারিরা আমাদেরকেও হত্যার হুমকি দিয়েছে।

 

এ ঘটনায় থানায় মামলা দায়ের করেছি। এ ব্যাপারে আরএমপির মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমীন বলেন, পত্রিকা অফিসে মাদক কারবারীদের হামলা, ভাঙ্গচুর, লুটপাট ও অপহরণ চেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের হয়েছে থানায়। এ ঘটনায় প্রধান আসামী দুখুকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট