1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নওগাঁর আত্রাইয়ে রেললাইনের জায়গায় স্টল নির্মাণ, দুর্ঘটনার সম্ভাবনা  - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
সর্বশেষ:
ব্রিটিশ হাইকমিশনারের নৈশভোজে রাসিক প্রশাসক, ১০০ দিনের উন্নয়ন চিত্র তুলে ধরা নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে ১০ জন গ্রেপ্তার, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার পত্নীতলায় তিন দিন ধরে নিখোঁজ ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার রূপসায় ৩.৬৬ কোটির সড়ক নির্মাণে চরম অনিয়ম: কাজ শেষ হওয়ার আগেই ফেটে চৌচির, হাত দিয়েই উঠছে পিচ! রাজশাহীতে এনজিওর কিস্তির টাকা নিয়ে দ্বন্দ্ব: স্ত্রীকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করল স্বামী ভোলায় ইলিশের চড়া দাম: ভরা মৌসুমেও স্বাদ থেকে বঞ্চিত স্বল্প আয়ের মানুষ পদ্মার পানি বৃদ্ধিতে পদ্মাপাড়ের নিম্নাঞ্চলে বন্যা: তালাইমারিতে ক্ষতিগ্রস্তদের খাদ্যসামগ্রী ও জরুরি ওষুধ দিলেন রাসিক প্রশাসক রিটন তানোরে ৭০ পিস ইয়াবাসহ মাসুদ নামে এক যুবক আটক রূপসায় কাজদিয়া স্কুলে স্পিড ব্রেকারের দাবিতে মানববন্ধন ও ইউএনওকে স্মারকলিপি

নওগাঁর আত্রাইয়ে রেললাইনের জায়গায় স্টল নির্মাণ, দুর্ঘটনার সম্ভাবনা 

  • প্রকাশের সময় : শনিবার, ৮ এপ্রিল, ২০২৩
  • ২৬০ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোঃ ফিরোজ আহমেদ ,আত্রাই প্রতিনিধি…………………………………………….

নওগাঁর আত্রাইয়ে রেলের জায়গা অবৈধ ভাবে দখল করে রেললাইন ঘেষে চা স্টল নির্মাণ করা হয়েছে। এ চা স্টলে লোকজন যাতায়াতে যে কোন সময় দুর্ঘটনার আশঙ্কা করছেন সচেতন মহল। সরে জমিনে দেখা যায়, আত্রাই (আহসানগঞ্জ) রেলওয়ে স্টেশন সংলগ্ন রেলওয়ে নিরাপত্তা ব্যারাকের পশ্চিমে রেললাইন ঘেষে চা স্টল নির্মাণ করা হয়েছে।

 

চা স্টলের সন্নিকটেই রয়েছে আত্রাই নদীর উপর নির্মিত বৃহত রেলব্রিজ। যে কোন রেল ব্রিজের আশপাশে কোন ধরণের স্থাপনা নির্মাণ ঝুঁকিপূর্ণ এবং অবৈধ হলেও এখানে রেল ব্রিজের মুখের উপর গড়ে তোলা হয়েছে চা স্টল। এদিকে রেলের বিধি অনুযায়ী রেল ব্রিজ এলাকায় জনসাধারণের চলাচলও নিষিদ্ধ।

 

তথাপি এক শ্রেনীর অসাধু ব্যবসায়ী রেলের জায়গা অবৈধভাবে দখল করে সেখানে চা স্টল গড়ে তোলায় একদিকে জনজীবন ঝুঁকিপূর্ণ,অপর দিকে ট্রেন যাত্রীরাও দুর্ভোগের শিকার হচ্ছে। এ চা স্টলটি দ্রুত অপসারন না করলে যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন এলাকার সচেতন মহল।

 

সাহেবগঞ্জ মোল্লাপাড়া গ্রামের খোরশেদ আলম বলেন, আত্রাই রেলওয়ে স্টেশনটি অরক্ষিত স্টেশন। এখানে যে যার মত করে দোকান নির্মাণ করে বসে আছেন। কেন যেন কর্তৃপক্ষ সম্পূর্ণ উদাসিন। এখানে রেললাইন ঘেষে চা স্টল নির্মাণ ঠিক হয়নি। যে কোন সময় বড় ধরণের দুর্ঘটনা ঘটতে পারে।

 

আত্রাই (আহসানগঞ্জ) স্টেশনের দায়িত্বে নিয়োজিত রেলওয়ে নিরাপত্তা বাহিনীর হাবিলদার মোঃ রুবেল হোসেন বলেন,যেখানে রেল ব্রিজের আশপাশে জনসাধারণের প্রবেশ নিষেধ। সেখানে রেল ব্রিজের মুখের উপর রেললাইন ঘেষে এ চা স্টলটি খুবই ঝুঁকিপূর্ণ।

 

একাধিকবার তাদেরকে দোকান সরিয়ে নিতে বলা হলেও তারা কর্ণপাত করেন নি। বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। শান্তাহার জিআরপি থানার ওসি মোঃ মুক্তার হোসেন বলেন,রেল কর্তৃপক্ষ আমাকে চিঠি দিলে আমরা এগুলো উচ্ছেদে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট