1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ১৪ জুন ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
সর্বশেষ:
 কানসাট আম বাজার দামে চাঙ্গা হলেও নানা কারণে চাষীরা হতাশ জাতীয় বাজেটে রাজশাহীর সম্ভাবনার যথাযথ প্রতিফলনের আহবান: মামুন শ্যামনগরে সাংবাদিক মিজানকে হত্যার হুমকি আল আজিমের নামে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন তানোরে শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি দপ্তর ও সড়কের পাশে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শিবগঞ্জে উদ্ভাবনী মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ পুঠিয়ায় বিভিন্ন বিলে পুকুর খননের হিড়িক, নিরব কেন প্রশাসন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জনকে পুশ ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি দক্ষিণ এশিয়ার বৃহত্তম কানসাট আম বাজারে  মণ প্রতি ঢলন ১৩/১৫ কেজি, চাষীরা হতাশ বাঘায় দুই মাধ্যমিক বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ চলে গেলেন বিশিষ্ট সমাজ সেবক জাহিদ মাস্টার

অস্ত্রমামলায় সাময়িক বরখাস্ত চাঁপাইনবাবগঞ্জের রানিহাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান

  • প্রকাশের সময় : বুধবার, ৫ এপ্রিল, ২০২৩
  • ৩১৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

# জেলা প্রতিনিধি……………………………………………

চাঁপাই নবাবগঞ্জ জেলার সদর উপজেলাধীন রানিহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রহমত আলী কে সাময়িক বরখাস্ত করে প্রজ্ঞাপণ জারি করা হয়ে।

 

সূত্রে থেকে জানাগিয়েছে, ২০১৯ সালের একটি অস্ত্র মামলা আদালতে গ্রহণ করেন। গৃহিত হবার চেয়ারম্যান রহমত আলীকে সাময়িক বরখাস্ত করার একটি চিঠি ই-মেইলে পাওয়া গেছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেবেন্দ্র নাথ উরাঁও। গত ৩০ মার্চ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ইউপি-১ শাখার সিনিয়র সহকারী সচিব জেসমিন প্রধান প্রজ্ঞাপণে স্বাক্ষরিত করেন। সহকারী সচিবের সই করা প্রজ্ঞাপনটি জেলা প্রশাসক সহ সংশ্লিষ্টরা পেলেও ৪ এপ্রিল সন্ধ্যা নাগাদ জনসম্মুখে প্রকাশিত হয়।

 

উল্লেখ্য চেয়ারম্যান রহমত আলীর বিরুদ্ধে সদর মডেল থানায় ২০১৯ সালের ১৪ সেপ্টেম্বর একটি মামলা হয়,যা ২০২১ সালের ২ মার্চ চাঁপাইনবাবগঞ্জ স্পেশাল ট্রাইব্যুনাল-১ আদালতে মামলাটি গৃহীত হয়। যাহার পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক উক্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করেন । যেহেতু রহমত আলী চেয়ারম্যানের বিরুদ্ধে মামলার অভিযোগপত্র আদালতে গৃহীত হয়েছে, তার দ্বারা ইউনিয়ন পরিষদের ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণে সমীচীন নয়। তার বিরুদ্ধে সংঘটিত অপরাধমূলক কার্যক্রম ইউনিয়ন পরিষদসহ জনস্বার্থের পরিপন্থী–বিধায় চেয়ারম্যান কে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে ওই প্রজ্ঞাপণে উল্লেখ করা হয়। ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট