1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীতে খাবার নিয়ে অসহায় ও সুবিধাবঞ্চিতদের পাশে ‘সুজন' - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
সর্বশেষ:
দেবহাটায় ‘স্ববল’ প্রকল্পের আওতায় জলবায়ু পরিবর্তন বিষয়ে আলোচনা সভা, র‍্যালি ও গাছের চারা বিতরণ ঠাকুরগাঁওয়ে বিদেশ ফেরতদের স্বাবলম্বী করতে প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত ভূমিসেবায় হয়রানি ও অনিয়ম বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসকের ইমাম প্রশিক্ষণ একাডেমিতে ৪৫ দিনব্যাপী নিয়মিত ইমাম প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শিবগঞ্জে বৈদ্যুতিক শর্টসার্কিটে তিন দোকান ভস্মীভূত, ফায়ার সার্ভিসের চেষ্টায় রক্ষা ৫ লাখ টাকার মালামাল চাঁপাইনবাবগঞ্জে ট্রলির ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে শিক্ষিকা নিহত, ভাই আহত রাজশাহী মহানগরীকে অবৈধ দখলমুক্ত করা হবে: রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত, আহত ৪ ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর সুস্থতা কামনায় পত্নীতলায় দোয়া মাহফিল রংপুরে ১২ হাজার ও ঠাকুরগাঁওয়ে ১৩৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

রাজশাহীতে খাবার নিয়ে অসহায় ও সুবিধাবঞ্চিতদের পাশে ‘সুজন’

  • প্রকাশের সময় : রবিবার, ২ এপ্রিল, ২০২৩
  • ২৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে

# সাগর নোমানী………………………………………….

‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য’। স্টেশনে, বিভিন্ন রাস্তায় এবং বাজারে রাত কাটায় অনেক ছিন্নমূল ও সুবিধাবঞ্চিত মানুষ। সমাজের এইসব সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল মানুষের কথা চিন্তা করে কাজ করে যাচ্ছে আবুল বাশার সুজন। এরই ধারাবাহিকতায় রাজশাহীর  অসহায় সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরন করা হয়েছে।

 

শনিবার রাজশাহী স্টেশন ও আশেপাশের এলাকায় অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণ করে সুজন ও তার নেতাকর্মী।

 

সুজন বলেন, রাজশাহীর নগর পিতা এ.এইচ.এম খাইরুজ্জামান লিটনের নির্দেশনায় সবসময় সমাজের অসহায়, অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষদের নিয়ে কাজ করে আসছি।এভাবেই সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে। তাহলে আমরা সকলেই আগামীতে আরও বেশী অসহায় সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়াতে পারবো।

 

আসলে মানুষের মানবতা এবং মনুষ্যত্ব দিন দিন হ্রাস পাচ্ছে। ফলাফলে পথশিশুর সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। এতে আমাদের বিবেক কখনও কি নাড়া দেয় না? আজ যে ছোট ছোট বাচ্চা রাস্তায় পত্রিকা বিক্রি করে, ফুল বিক্রি করে কিংবা কিছু খাবে বলে টাকা চায় তাদের ভবিষ্যত কি? যে বয়সে তাদের হাতে থাকা উচিৎ বই-খাতা সে বয়সে তাদের হাতে প্লাস্টিকের বস্তা। রাস্তায় রাস্তায় তারা প্লাস্টিক খুঁজে। কি নির্মম বেদনাময় দৃশ্য!#

 

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট