1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর বাগমারায় অপহৃত স্কুল ছাত্রীকে দায়িত্বহীনতার কারণে উদ্ধার করতে পারেনি পুলিশ - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
সর্বশেষ:
ব্রিটিশ হাইকমিশনারের নৈশভোজে রাসিক প্রশাসক, ১০০ দিনের উন্নয়ন চিত্র তুলে ধরা নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে ১০ জন গ্রেপ্তার, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার পত্নীতলায় তিন দিন ধরে নিখোঁজ ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার রূপসায় ৩.৬৬ কোটির সড়ক নির্মাণে চরম অনিয়ম: কাজ শেষ হওয়ার আগেই ফেটে চৌচির, হাত দিয়েই উঠছে পিচ! রাজশাহীতে এনজিওর কিস্তির টাকা নিয়ে দ্বন্দ্ব: স্ত্রীকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করল স্বামী ভোলায় ইলিশের চড়া দাম: ভরা মৌসুমেও স্বাদ থেকে বঞ্চিত স্বল্প আয়ের মানুষ পদ্মার পানি বৃদ্ধিতে পদ্মাপাড়ের নিম্নাঞ্চলে বন্যা: তালাইমারিতে ক্ষতিগ্রস্তদের খাদ্যসামগ্রী ও জরুরি ওষুধ দিলেন রাসিক প্রশাসক রিটন তানোরে ৭০ পিস ইয়াবাসহ মাসুদ নামে এক যুবক আটক রূপসায় কাজদিয়া স্কুলে স্পিড ব্রেকারের দাবিতে মানববন্ধন ও ইউএনওকে স্মারকলিপি

রাজশাহীর বাগমারায় অপহৃত স্কুল ছাত্রীকে দায়িত্বহীনতার কারণে উদ্ধার করতে পারেনি পুলিশ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৭২ বার এই সংবাদটি পড়া হয়েছে

# আশরাফুল ইসলাম ফরাশী বাগমারা থেকে…………………………:

অপহরনের এক সপ্তাহ অতিবাহিত হলেও রাজশাহীর বাগমারায় ষষ্ঠ শ্রেনীর স্কুল ছাত্রীকে  উদ্ধার করতে পারেনি থানা পুলিশ। পুলিশের এমন কর্মকান্ডে ক্ষোভ প্রকাশ করেছেন অপহৃতার পরিবারসহ এলাকার সচেতন মানুষ। ওই ঘটনার পর থেকেই শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে মিশ্রপ্রতিক্রিয়া দেখা দিয়েছে। তারা অবিলম্বে অপহিত স্কুল ছাত্রীকে উদ্ধার ও অপহরন কারীকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবী জানিয়েছেন।

 

খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার ভানসীপাড়া গ্রামের জনৈক ব্যক্তির স্কুল পড়ুয়া মেয়ে (১৩) (ছদ্মনাম) সুন্দরীকে নিয়ে ,একই গ্রামের দুই সন্তানের জনক ভানসীপাড়া গ্রামের আক্কাছ আলীর বখাটে ছেলে বাবু হোসেন মরু (৩০) গত ২২ ফেব্রুয়ারী বাড়ি থেকে সকালে স্কুলে যাওয়ার সময় পথের মধ্যে একটি অপরিচিত সিএনজিতে জোরপূর্বক উঠিয়ে অস্ত্রের মুখে ভয় দেখিয়ে নিয়ে যায়। ওই দিন সন্ধ্যায় মেয়েটির চাচা জহুরুল ইসলাম বাদী হয়ে একই গ্রামের বাবু হোসেন মরুকে আসামী করে বাগমারা থানায় অপহরনের অভিযোগ এনে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এক সপ্তাহ অতিবাহিত হলেও থানা পুলিশ রহস্যজনক কারণে স্কুল ছাত্রীকে উদ্ধার ও অপহরনকারীকে গ্রেপ্তার করতে পারেনি। অপহৃতা স্কুল ছাত্রীর সন্ধ্যান না পেয়ে হতাশ হয়ে পড়েছেন পরিবারের সদস্যরা।

 

পুলিশের দুর্বল তৎপরতার কারনেই স্কুল ছাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়নি জানিয়েছেন এলাকার সচেতন মানুষ। অভিযোগের দায়ীত্ব প্রাপ্ত কর্মকর্তা ভাগনদী তদন্ত কেন্দ্রে উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদের সাথে যোগাযোগের চেষ্টা করেও তার ব্যবহৃত মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।

 

এলাকাবাসীর অভিযোগ, বাবু হোসেন মরু একের পর এক অপকর্ম করে যাচ্ছে। কিছু প্রভাবশালী ব্যক্তির ছত্র ছায়ায় থেকেই অপরাধমূলক কর্মকান্ড করছেন এলাকায় জানা গেছে। পুলিশের গাফলতি ও অবহেলার কারণেই স্কুল ছাত্রীর জীবন নষ্ট হতে যাচ্ছে বলে এলাকার সাধারণ মানুষ ধারণা করছেন। তাদের অভিযোগ, পুলিশের অবহেলা না থাকলে তথ্য প্রযুক্তির যুগে কোন আসামীই পালিয়ে থাকতে পারে না। তারা পুলিশী তৎপরতা বৃদ্ধির মাধ্যমে স্কুল ছাত্রীকে উদ্ধার ও অপহরণকারী বাবু হোসেন মরুকে গ্রেপ্তারের দাবী জানিয়েছেন।

 

অভিযোগকারী জহুরুল ইসলাম জানান, বেশ কিছু দিন থেকে মরু তার ভাতিজীকে বিভিন্ন ভাবে ভয়ভীতি দেখিয়ে আসছিলেন। যার কারণে আমার পরিবার থেকে মরুকে বার বার সর্তক করা হয়েছিল। তিনি সর্তক না হয়ে আমার নাবালিকা ভাতিজীকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে গেছে। আমি আমার ভাতিজীকে উদ্ধার ও লম্পট মুরকে গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবী জানাচ্ছি।

 

এ ব্যাপারে যোগযোগ করা হলে বাগমারা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, বিষয়টি আমার মনে নেই। তার পরেও বিষয়টি দেখছি বলে তিনি জানিয়েছেন। তবে থানায় অভিযোগের সত্যতা পেয়েছি, ঝিকরা পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বিকাশ চন্দ্রের সাথে কথা বলে। ওই ঘটনায় থানায় অভিযোগ হলে ভাগনদী পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ অভিযোগের কপিটি বিকাশকে পাঠিয়ে বিষয়টির খোঁজখবর নিতে বলেন। তার পর থেকেই উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদের কোন খোঁজখবর না থাকায় বিকাশ চন্দ্র চেপে যান বলে তিনি জানিয়েছেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট