1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর বাগমারা'য় বিলে ২৫ লাখ টাকার মাছ নিধন - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
“ইরানকে সাহায্য করলে চীন-রাশিয়ার অনেক কিছু হারানোর আছে”: ট্রাম্প কেমিক্যাল ও কাপড়ের রঙ দিয়ে তৈরি হচ্ছিল গুড়: বাঘায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সচেতন মহলের ক্ষোভ নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিতে গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের মতবিনিময় সভা নাচোলে দুই ইউপি চেয়ারম্যানের বরখাস্তের আদেশ প্রত্যাহার, গণসংবর্ধনা দিল বিএনপি দুর্গাপূজা উপলক্ষে রাসিকে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে ছাত্রদলের দুই গ্রুপে হাতাহাতি, সাংবাদিকদের মারধর ও মোবাইল ছিনতাই বিনা নোটিশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন: শিবগঞ্জে পল্লী বিদ্যুৎ ডিজিএমের ভূমিকা নিয়ে প্রশ্ন একদিন পরই শারদীয় দুর্গোৎসব: বাঘার ৪৭ মণ্ডপে প্রতিমা পৌঁছে দিতে চরম ব্যস্ততা ক্লাস চলাকালীন কোচিং সেন্টার বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসনের

রাজশাহীর বাগমারা’য় বিলে ২৫ লাখ টাকার মাছ নিধন

  • প্রকাশের সময় : রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪০০ বার এই সংবাদটি পড়া হয়েছে

# আশরাফুল ইসলাম ফরাশী বাগমারা থেকে…………………………….

রাজশাহীর বাগমারার কাদারবিলে বিষ দিয়ে মাছ মেরে ফেলার অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার রাতে বিষ প্রয়োগে প্রায় ২৫ লাখ টাকার মাছ মেরে ফেলা হয়।এতে মাছচাষিরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। এতে দিশাহারা হয়ে পড়েছেন চাষিরা।

 

বিলের মৎস্য চাষ প্রকল্পের দায়িত্বশীল ব্যক্তিরা জানান, এলাকার লোকজন নিয়ে বিলের প্রায় ২০০০ বিঘা জমিতে প্রকল্পের মাধ্যমে মাছ চাষ করে আসছিলেন। বিলের ৩৬টি কুয়াতে (গভীর ছোট আকৃতির পুকুর) বোয়াল, আইড়, শোল সহ বিভিন্ন প্রজাতির দেশি মাছ সংরক্ষণ করা হয়। বেশি দাম ও পরবর্তী সময়ে চাষের জন্য মাছগুলো সেখানে সংরক্ষণ করা হয়েছিল। গত শুক্রবার দিবাগত রাতের কোনো এক সময়ে দুষ্কৃতকারীরা কয়েকটি কুয়াতে বিষ প্রয়োগ করে। শনিবার সকালে কুয়ায় থাকায় মাছগুলো মরে ভেঁসে ওঠে। পরে বিষয়টি টের পান প্রকল্পের লোকজন।

 

প্রকল্পের কোষাধ্যক্ষ জয়নাল আবেদিন বলেন, স্থানীয় কিছু দুষ্কৃতকারী তাঁদের মাছ চাষকে ব্যাহত ও ক্ষতিগ্রস্ত করার জন্য সেখানে বিষ দিয়ে প্রায় ২৫ লাখ টাকার মাছ মেরে ফেলেছে। এই বিষয়ে থানায় অভিযোগ করা হবে বলে জানিয়েছেন তিনি।

 

এ বিষয়ে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, এই বিষয়ে এখনো কোনো মামলা বা অভিযোগ হয়নি। এ বিষয়ে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা মৎস্য কর্মকর্তা রবিউল করিম বলেন, এটা অমানবিক কাজ। বিলগুলোতে মাছ চাষের ফলে অনেক দেশীয় প্রজাতির মাছ রক্ষা হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট