1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
সর্বশেষ:
চাঁপাইনবাবগঞ্জে ভয়াবহ প্রতারণা: বিদেশে পাঠানোর নামে কোটি টাকা হাতিয়ে উধাও লিটন বাঘায় ছাগলে ঘাস খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের মারপিটে নারিসহ ২জন আহত চাঁপাইনবাবগঞ্জে জ্বালানি সংকট: ফুয়েল স্টেশনের যন্ত্রাংশ নষ্ট হওয়ার আশঙ্কা, চাপে মালিকরা চরমোনাই’র ঐতিহাসিক মাহফিল শুরু হচ্ছে আগামীকাল বুধবার , শনিবার আখেরী মোনাজাত ভোলাহাটে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত রাজশাহীতে পুকুর কাটতে বাধা দেওয়ায় কৃষককে ভেকুতে পিষে হত্যার অভিযোগে গ্রেপ্তার ২ রাজশাহীতে আইসিইউ সংকটে অপেক্ষায় ৩৩ শিশু, এক মাসে হামে আক্রান্ত ১২ শিশুর মৃত্যু আত্রাইয়ে ২৮তম বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত বাঘায় ছাত্রদল নেতা শামীম সরকারে মানবিক উদ্যোগগুলো স্থানীয় পর্যায়ে প্রশংসনীয় সাপাহারে ১৫ নারীকে সেলাই মেশিন দিল বসুন্ধরা শুভসংঘ

সরকার কখনো ইসলামের বিরুদ্ধে কিছু করবে না : রাজশাহীতে শিক্ষামন্ত্রী

  • প্রকাশের সময় : সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩
  • ২৩০ বার এই সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক………………………….

নতুন শিক্ষা পাঠ্যক্রমে কোন ভুলভ্রান্তি থাকলে তা সংশোধন করা হবে, তবে এ নিয়ে অপপ্রচার চলছে, আওয়ামী লীগ সরকার কখনো ইসলামের বিরুদ্ধে কিছু করেনি করবেও না বলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ৩০ জানুয়ারি আজ  সোমবার  বেলা ১২ টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের প্রশ্ন উত্তরে এসব কথা বলেন।

 

মন্ত্রী আরো বলেন, বইয়ে যা নেই তা দিয়ে গুজব ছড়ানো হচ্ছে, আপনারা গুজবে কান দিবেন না। চিলে কান নিয়েছে বলে চিলের পেছনে না দৌড়ে নিজের কানে হাত দিয়ে দেখুন কান নিজের কাছে আছে কিনা।

 

তিনি আরো বলেন, যা ভূল হয়েছে তা সংশোধন করা হয়েছে এবং আরো করা হচ্ছে। এজন্য কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি কাজ করছে। যেগুলো ভুল আছে না ধরিয়ে দেওয়ার জন্য সকলের সহযোগিতা চান এবং তা সংশোধনের আশ্বাস দেন শিক্ষা মন্ত্রী।

 

মন্ত্রী পরে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে আয়োজিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৯টি অনুষদের ৫টি শিক্ষাবর্ষের স্নাতক ও ৬টি শিক্ষাবর্ষের স্নাতকোত্তর ১০৩ জন কৃতি শিক্ষার্থীদের প্রধান আতিথি থেকে স্বর্ণপদক ও সনদপত্র প্রদান করেন তিনি।

 

স্বর্ণপদক প্রাপ্ত অনুষদগুলো হলো, কলা অনুষদ, আইন অনুষদ, বিজ্ঞান অনুষদ,বিজনেস স্টাডিজ অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদ, জীব ও ভূবিজ্ঞান, কৃষি অনুষদ, প্রকৌশল ও চারুকলা অনুষদ।

 

অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর সুলতান-উল-ইসলাম, প্রফেসর হুমায়ূন কবীর, কোষাধ্যক্ষ প্রফেসর অবায়দুর রহমান প্রামাণিক, অগ্রণী ব্যাংকের সিইও মুরশেদুল কবীর প্রমুখ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট