1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর বাঘায় গ্রহবধুকে ধর্ষন চেষ্টা - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
“ইরানকে সাহায্য করলে চীন-রাশিয়ার অনেক কিছু হারানোর আছে”: ট্রাম্প কেমিক্যাল ও কাপড়ের রঙ দিয়ে তৈরি হচ্ছিল গুড়: বাঘায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সচেতন মহলের ক্ষোভ নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিতে গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের মতবিনিময় সভা নাচোলে দুই ইউপি চেয়ারম্যানের বরখাস্তের আদেশ প্রত্যাহার, গণসংবর্ধনা দিল বিএনপি দুর্গাপূজা উপলক্ষে রাসিকে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে ছাত্রদলের দুই গ্রুপে হাতাহাতি, সাংবাদিকদের মারধর ও মোবাইল ছিনতাই বিনা নোটিশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন: শিবগঞ্জে পল্লী বিদ্যুৎ ডিজিএমের ভূমিকা নিয়ে প্রশ্ন একদিন পরই শারদীয় দুর্গোৎসব: বাঘার ৪৭ মণ্ডপে প্রতিমা পৌঁছে দিতে চরম ব্যস্ততা ক্লাস চলাকালীন কোচিং সেন্টার বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসনের

রাজশাহীর বাঘায় গ্রহবধুকে ধর্ষন চেষ্টা

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০২৩
  • ৪১৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

# বিশেষ প্রতিনিধি…………………………………

রাজশাহীর বাঘায় ধর্ষন চেষ্টার পর বিয়ে করতে রাজি না হওয়ায় থানায় অভিযোগ করা হয়েছে। চার সন্তানের এক জনকের বিরুদ্ধে ধর্ষন চেষ্টার অভিযোগ করেছেন তিন সন্তানের এক জননী। বৃহসপতিবার (২৬-০১-২০২৩) গ্রামের হামেদ আলীর নামে ধর্ষন চেষ্টার অভিযোগ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ঢাকা চন্দ্রগাতি গ্রামে। হামেদ আলী ওই গ্রামের অবসরপ্রাপ্ত গ্রাম পুলিশ তমিজ উদ্দীনের ছেলে।

 

গৃহবধু অভিযোগ করেন, বুধবার রাত আনুমানিক ৯টার দিকে রান্নার কাজ শেষে বাড়ির পশ্চিম পাশে টিউবওয়েলে যান। এ সময় তার স্বামীর অনুপস্থিেিত বাড়িতে প্রবেশ করে প্রতিবেশি হামেদ আলী। তাকে একা পেয়ে জাটপে ধরে পাজামা খুলে ধর্ষনের চেষ্টা করে। এ সময় তার স্বামী বাড়িতে প্রবেশ করলে তাকে ছেড়ে পালিয়ে যায়। পরে থানায় অভিযোগ করেন। এর আগেও তার বাড়িতে গিয়ে দৈহিক মেলামেশার জন্য প্রস্তাব দিত। কিন্তু তার কথায় রাজি হননি বলে দাবি করেন গৃহবধু।

 

গৃহবধুর স্বামী চা ব্যবসায়ী মাজেদ আলী জানান,বুধবার রাত আনুমানিক ৯টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে ফিরে টিউবওয়েলে পাশে তাদের একত্রে দেখতে পেয়ে হামেদ আলীকে ধরে ফেলেন। পরে ধ্বস্তাধ্বস্তি করে হামেদ আলী পালিয়ে যায়। তার চিৎকারে প্রতিবেশিরা ধাওয়া করেও ধরতে পারেনি। ঘটনার পর তার স্ত্রীকেও বাড়িতে রাখেননি। স্থানীয় পিজ্জুস, পারভিন ও সপেলা জানান, হামেদ আলী সেখান থেকে পালিয়ে গিয়ে তার নিজ বাড়িতে অবস্থান নেন। তারা জানান, মাজেদ আলী ও হামেদ আলী একই গ্রামের বাসিন্দা। আগে থেকেই তাদের মধ্যে সম্পর্ক ছিল। শুক্রবার (২৭-০১-২০২৩) সরেজমিন হামেদ আলীর বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি।

 

তার স্ত্রী বেনু বেগম জানান, বাহির থেকে রাতে তার স্বামী বাড়িতে এসে শুয়ে পড়ে। ঘন্টাখানেক পর প্রতিবেশি মাজেদের স্ত্রী আমার বাড়িতে এসে স্বামীকে বলে তার স্বামী ছেড়ে দিয়েছে ,বিয়ে করতে হবে। এরপর প্রতিবেশি আশিক,সাকিব,রুবেল ও মানিকসহ কয়েকজন বাড়ির ভেতরে প্রবেশ করে স্বামী মাজেদকে বের করে দিতে বলে। তাদের ভয়ে তার স্বামী হামেদ পালিয়ে যায়। বাড়িতে উঠে আসা মাজেদের স্ত্রী রাতে তার বাড়িতে ছিল। পরদিন বৃহসপতিবার দুপুরে গৃহবধুর(মাজেদের স্ত্রী) ভাই এসে নিয়ে যায়। গৃহবধুর ভাই তপু মন্ডল জানান,তার বোন এখন তাদের বাড়িতে আবস্থান করছে। বাঘা থানার উপ পরিদর্শক(এসআই) মেহেদী হাসান বলেন, অভিযোগ আমলে নিয়ে তদন্ত করা হচ্ছে। সেই মোতাবেক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট