1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
সর্বশেষ:
লালপুরে স্বামীর উপর অভিমানে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা কবি ‘মোল্লা সালেহ’এর প্রথম কাব্যগ্রন্থ ‘হুব্বাঞ্জলি’ তাহেরপুরে শহীদ জিয়া ও বেগম জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পাবনা জেলা কমিটি গঠণের দাবি জানালেন বিএনপির কেন্দ্রিয়নেতা ও সাবেক এমপি সিরাজুল ইসলাম যুদ্ধের প্রভাবে তেল সংকটের আতঙ্ক, সোনামসজিদ বন্দরে বিজিবির কড়া নজরদারি রাষ্ট্র, নাগরিক অধিকার ও বলপ্রয়োগের সংস্কৃতি: একটি সংকটময় বাস্তবতা বাঘায় ১৪ দিনের মেলার জন্য ১২ লাখ ৭০ হাজার টাকায় ওয়াকফ্ এস্টেরর মাঠ ইজারা চাঁপাইনবাবগঞ্জে আম বাগানের পরিচর্যা করা নিয়ে ব্যস্ত আম চাষীরা ​রাষ্ট্রীয় বৈষম্য ও শিক্ষা ব্যবস্থার দ্বৈত নীতি: বিসিএস কি একমাত্র মানদণ্ড? রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধনে ৩ দিনের আল্টিমেটাম: সচেতন রাজশাহীবাসী

পোরশায় বৃষ্টিতে ভেজা পরীক্ষার্থীদের গাড়িতে তুলে কেন্দ্রে পৌঁছে দিলেন ওসি

  • প্রকাশের সময় : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ৯২ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মাসুদ রানা, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পোরশা উপজেলার দুই স্কুলছাত্রের পাশে দাঁড়িয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর ছিদ্দিক। বুধবার (১৬জুলাই) সকাল ৮টায় সাপাহার টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে ৬ষ্ঠ শ্রেণির দ্বিবার্ষিক পরীক্ষা ছিল। মামাতপুর গ্রামের দুই শিক্ষার্থী নারায়ণ (১২) ও আনন্দ (১২) যথাসময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে রওনা হলেও টানা বৃষ্টির কারণে তারা রাস্তায় আটকে পড়ে। কোনো যানবাহন না পেয়ে দুই শিশু ভিজে ভিজে দাঁড়িয়ে ছিল রাস্তার ধারে। এই সময় পোরশা থানার ওসি আবু বক্কর ছিদ্দিক ডিআইজিকে  রিসিভ করতে সরকারি কাজে সাপাহারের দিকে যাচ্ছিলেন। পথে বৃষ্টিতে ভেজা দুই শিশুকে দেখে গাড়ি থামিয়ে ডাক দেন ওসি নিজেই। কথা বলে জানতে পারেন তারা পরীক্ষার্থী এবং সময়মতো কেন্দ্রে পৌঁছাতে না পারলে পরীক্ষায় অংশ নেওয়া অনিশ্চিত হয়ে পড়বে। তাৎক্ষণিক সিদ্ধান্তে ওসি ছিদ্দিক তাদের গাড়িতে তুলে নেন এবং নিজে পরীক্ষার কেন্দ্রে পৌঁছে দেন। এই সহযোগিতায় খুশি দুই শিক্ষার্থী ভবিষ্যতে বড় হয়ে মানুষের উপকারে আসতে চায়।

ওসি আবু বক্কর ছিদ্দিক বলেন, “বাচ্চাদের নিরাশ করতে পারিনি। তাদের চোখে আতঙ্ক ছিল—যদি সময়মতো না পৌঁছায়! আমি মনে করি, এটি শুধুই দায়িত্ব নয়, মানবিক দায়বদ্ধতাও।” এই ঘটনায় স্থানীয়রা প্রশংসা করে বলেন, “এই রকম মানবিক পুলিশ অফিসারদের জন্যই জনগণের আস্থা ফিরে আসে।” সামাজিক মাধ্যমে ইতোমধ্যে ঘটনা ভাইরাল হয়ে প্রশংসায় ভাসছে পোরশা থানার ওসি ও পুলিশের মানবিক উদ্যোগ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট