1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাগমারার তাহেরপুর রিক্রিয়েশন ক্লাব ও সমাজ সংস্থার উদ্যোগে স্বল্প মুল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
শিক্ষকের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ: মির্জাপুরে পুলিশ হেফাজতে শিক্ষক নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করলো বিএনপি গোদাগাড়ী এসিল্যান্ডের বিরুদ্ধে ঘুষ দাবির মিথ্যা অভিযোগ ও প্রকৃত সত্য খুলনায় বিভাগীয় বইমেলা শুরু আগামীকাল গ্রীন হ্যাভেন স্কুল বাঘা-তে বর্ণিল আয়োজনে বৃত্তি প্রদান ও বাৎসরিক মিলনমেলা অনুষ্ঠিত শিবগঞ্জে ভেজাল গুড় তৈরি: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কারখানা মালিককে অর্থদণ্ড রাজশাহী সিটি কর্পোরেশনের ১৫তম প্রশাসনিক সভা অনুষ্ঠিত: নাগরিক সেবা ত্বরান্বিত ও ডেঙ্গু নিয়ন্ত্রণে বিশেষ নির্দেশ কুষ্টিয়ায় উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত THE ইমপ্যাক্ট র‍্যাঙ্কিং ২০২৭-এ অংশ নিতে তথ্য জমা দিল রুয়েট নাচোলে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত

বাগমারার তাহেরপুর রিক্রিয়েশন ক্লাব ও সমাজ সংস্থার উদ্যোগে স্বল্প মুল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৪৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নিজস্ব প্রতিনিধি, বাগমারা..

রাজশাহী’র বাগমারা তাহেরপুর রিক্রিয়েশন ক্লাব সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে স্বল্প মুল্যে চক্ষু ৩৯তম চক্ষু শিবির অনুষ্ঠিত। আজ ৮ ফেব্রুয়ারি রোজ শনিবার সকাল ৯ ঘটিকা হতে দুপুর ২ টা পর্যন্ত চক্ষু সেবা দেওয়া হয়।

উক্ত চক্ষু শিবিরে পরীক্ষা, নিরীক্ষা, সহ চশমা ফ্রী দেওয়া হয়েছে, শুধু অপারেশন স্বল্প মুল্যে করা বলে জানা গিয়েছে। সাধারণ সম্পাদক রিক্রিয়েশন ক্লাব মাহাবুর রহমান বুলু ও সমাজ কল্যাণ সম্পাদক ও আহবায়ক চক্ষু শিবির কমিটি২৫ মো: সোহেল রানার পরিচালনায় ও রিক্রিয়েশন ক্লাবের সভাপতি এসএম হাফিজুর রহমানের সভাপতিত্বে, প্রধান অতিথি উপস্থিত ছিলেন, তাহেরপুর পৌর সাবেক মেয়র আ.ন.ম সামসুর রহমান মিন্টু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,তাহেরপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নজরুল ইসলাম মন্ডল,  তাহেরপুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ সাইদুর রহমান,তাহেরপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আলিম বাবু, তাহেরপুর মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুর রহিম, আমির বাংলাদেশ জামায়াতে ইসলামি তাহেরপুর পৌর শাখার অধ্যাপক মোঃ সহিদুজ্জামান মীর, সহ রিক্রিয়েশন ক্লাব ও সমাজ কল্যাণ সংস্থার সদস্যবৃন্দ, বিভিন্ন স্থান থেকে আগত রোগী, রাজনৈতিক ব্যাক্তি, সুশীল সমাজ, শিক্ষক ব্যাক্তিবর্গ প্রমুখ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট