1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০২:০১ অপরাহ্ন
সর্বশেষ:
​নেসকো স্থানান্তর বিতর্ক: প্রশাসনিক বিকেন্দ্রীকরণ না কি হঠকারী সিদ্ধান্ত? শিবগঞ্জে বিদ্যুৎপৃষ্ট হয়ে কৃষক নিহত অনিয়ম: ভোলাহাটে গভীর নলকূপ নির্মাণে নিম্ন মানের সামগ্রী ব্যবহারের অভিযোগ পদ্মায় মাটি উত্তোলনের অভিযোগে যুবকের কারাদণ্ড ও জরিমানা চারঘাটে চালকের বেতন তুলছেন নৈশ প্রহরী উজ্জ্বল বাঘায় মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল থ্রীহুইলার (সিএনজি) চালকসহ তিন জন  পরকীয়া প্রেমের জেরে শিবগঞ্জে সালিশে সংঘর্ষ, নিহত ১, আহত ৮ শিবগঞ্জে ট্রাক্টারের চাকায় পিষ্ট হয়ে শিশু শিক্ষার্থী নিহত রাজশাহীর কাটাখালীতে বিএসটিআই’র লাইসেন্স ছাড়া লাচ্ছা সেমাই তৈরি করায় ২টি প্রতিষ্ঠানকে জরিমানা শিবগঞ্জে বাড়িতে হামলা-লুটপাট ও ককটেল বিস্ফারণের ঘটনার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

“গ্রামীণ ব্যাংকের মালিকানা কারো একার নয়, এর মালিক সরকার এবং ঋণ গ্রহীতারা” –  সাইফুল মজিদ মাসুদ

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ মে, ২০২৪
  • ২৭৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

রানা, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁয় গ্রামীণ ব্যাংকের কর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক ড. একেএম সাইফুল মজিদ।

এসময় তিনি বলেন গ্রামীণ ব্যাংকের মালিক কোন একক ব্যক্তি নয়, এর মালিক বাংলাদেশ সরকার এবং এই ব্যাংকের ঋণ গ্রহীতা সদস্যরা। সহকর্মীদের উদ্দেশ্যে বলেন পেনশন নিয়ে টেনশন নেই,  দুঃশচিন্তা করবেন না নিয়ম অনুযায়ী পেনশন প্রাপ্য হবেন। আপনারা যেভাবে পরিশ্রম করেন সে অনুযায়ী সুবিধা পান না। সবাই এক হয়ে কাজ করতে হবে ব্যাংককে এগিয়ে নিতে হবে তবেই সুযোগ সুবিধা বাড়বে।

শুক্রবার বেলা ১১টায় নওগাঁ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায়  যোনাল  ম্যানেজার আবুল বাসারের সভাপতিত্বে  বিশেষ অতিথির বক্তব্য রাখেন  ব্যবস্থপনা পরিচালক নূর মোহাম্মদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক প্রদীপ কুমার সাহা, মহাব্যবস্থাপক আবু হায়াত আব্দুল মোত্তালিব, নওগাঁ যোনাল অডিট অফিসার নারায়ন চন্দ্র মন্ডল। মতবিনিময় সভায় ঊর্ধ্বতন কর্মকর্তা, নওগাঁ, জয়পুরহাট ও বগুড়া জেলার গ্রামীণ ব্যাংক পত্নীতলা শাখা সহ ৭৯ শাখার প্রায় সাড়ে ছয়শত কর্মী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্বাগত  বক্তব্য রাখেন যোনাল ম্যানাজার আবুল বাসার, সহকর্মী ও সকল ম্যানাজারের পক্ষে বক্তব্য রাখেন কশব মান্দা শাখার ব্যাবস্থাপক হুমায়ন কবীর, এরিয়া ম্যানাজারদের পক্ষে বক্তব্য রাখেন সাপাহার এরিয়া ম্যানাজার আলমগীর আহমেদ প্রমূখ।

এসময় কর্মীরা দাবি জানান, আমাদের রক্তে ঘামে তৈরি ৭ টি প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকে ফেরত আনতে হবে। যেগুলো গ্রামীণ ব্যাংকের সহযোগি প্রতিষ্ঠান ছিল। বর্তমান সময়ে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করে গ্রামীণ ব্যাংকের আরো অগ্রগতির জন্য দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন অতিথিবৃন্দরা। এ অনুষ্ঠান সঞ্চালনা করেন তিলনা শাখার সেকেন্ড ম্যানাজার নাজমুল কবির।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট