1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
সর্বশেষ:
​রাষ্ট্রীয় বৈষম্য ও শিক্ষা ব্যবস্থার দ্বৈত নীতি: বিসিএস কি একমাত্র মানদণ্ড? রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধনে ৩ দিনের আল্টিমেটাম: সচেতন রাজশাহীবাসী গ্ল্যামার বনাম জীবনবোধ: আত্মহননের মিছিল রোধে ধর্মীয় ও আত্মিক চেতনার গুরুত্ব সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার বদরগঞ্জে ঝাড়ু দিয়ে রাস্তা পরিস্কার করলেন সংসদ সদস্য বিএমটিটিআই’র ২১৭তম ব্যাচের উদ্বোধনীয় অনুষ্ঠান সম্পন্ন

সাপাহারে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষে আলোচনা সভা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩
  • ২১০ বার এই সংবাদটি পড়া হয়েছে

সাপাহার নওগাঁ প্রতিনিধি……………………………………………………………

নওগাঁর সাপাহারে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে হলরুমে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে উপজেলা নির্বাহী অফিসার মাসুদ হোসেনের সভাপতিত্বে এক বিশেষ আলোচনা সভা অনুষ্টিত হয়।

সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন মন্ডল। এ সময় বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ ও নার্গিস সরকার, থানার অফিসার ইনচার্জ ওসি পলাশ চন্দ্র দেব, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ওমর আলী মোল্লা, অতিরিক্ত কৃষি অফিসার মনিরুজ্জামান টকি ও শিরোনটি ইউপি চেয়ারম্যান বোরহানউদ্দিন প্রমুখ।

অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা গোলাম রাব্বানী,মৎস অফিসার রুজিনা পারভীন সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী, স্থানীয় সাংবাদিক, এলাকায় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কর্মসূচীর অংশ হিসাবে সন্ধ্যায় জিরো পয়েন্ট সৃতিসৌধে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনায় মমবাতি প্রজ্বলন,নিরবতা পালন ও দোয়া মোনাজাত অনুষ্টিত হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট