1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
সর্বশেষ:
রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধনে ৩ দিনের আল্টিমেটাম: সচেতন রাজশাহীবাসী গ্ল্যামার বনাম জীবনবোধ: আত্মহননের মিছিল রোধে ধর্মীয় ও আত্মিক চেতনার গুরুত্ব সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার বদরগঞ্জে ঝাড়ু দিয়ে রাস্তা পরিস্কার করলেন সংসদ সদস্য বিএমটিটিআই’র ২১৭তম ব্যাচের উদ্বোধনীয় অনুষ্ঠান সম্পন্ন কিছু অসাধু কর্মকর্তাদের মোটা অংকের টাকা দিয়েও শেষ রক্ষা হচ্ছে না: ডিএফও, এসিএফ এর হুঁশিয়ারি

১০ লাখ টাকাসহ ভ্যানেটি ব্যাগ ফেরত দিলেন পশ্চিমাঞ্চল রেলওয়ের ট্রেনের গার্ড ফারুক

  • প্রকাশের সময় : শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৬২ বার এই সংবাদটি পড়া হয়েছে

অবুল কালামআজাদ…………………………

সততার পরিচয় দিয়ে নগদ অর্থসহ প্রায় ১০ লাখ টাকা সমমূল্যের বিভিন্ন জিনিসপত্রে ভর্তি ভ্যানেটি ব্যাগ ফেরত দিলেন পশ্চিঞ্চল রেলওয়ের ট্রেনের গার্ড ফারুক হোসেন। গতকাল শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে চিলাহাটিতে।

 

গার্ড ফারুক হোসেন জানান, তিতুমীর ট্রেনের একজন যাত্রী যিনি মালোশিয়া হাই কমিশনের প্রশাসনিক সহকারী চিলাহাটি স্টেশনে তার স্ত্রীর ভ্যানিটি ব্যাগ ফেলে যান। যার মধ্যে ছিলো ওই কর্মকর্তার একটি মানিব্যাগ, ১ লক্ষ ১০ হাজার টাকার সমপরিমাণ মার্কিন ডলার, সিংগাপুর ডলার, মালোশিয়ান রিংগিত, হাত ঘড়ি, তার স্ত্রীর স্যামসাং মোবাইল, বেশ কয়েকটি ডেবিটকার্ড, অনলাইন ট্রান্সক্সাসান কার্ডসহ অন্যান্য জিনিস পত্র। ব্যাগটি চিলাহাটি স্টেশনে ট্রেনের মধ্যে ফেলে যান। এসময় ওই ট্রেনে দায়িত্বরত গার্ড ফারুক হোসেন ব্যাগটি পান। কিন্তু তিনি সততার পরিচয় দিয়ে কর্তব্যরত ওউ স্টেশন মাস্টার নাজনিনের নিকট বুঝিয়ে দিয়ে আসেন। যেন ব্যাগটির মালিককে সেটি ফেরত দেয়া হয়। পরে সেই কর্মকর্তা খোঁজ পেয়ে ব্যাগটি নিয়ে যান।

 

তিতুমীর ট্রেনটি রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে আসে। তবে ওই যাত্রী চিলাহাটিতে যাচ্ছিলেন। যাওয়ার পথে তিনি ব্যাগটি ফেলে যান। আর ট্রেনটি আসার পথে ব্যাগটি পান গার্ড ফারুক হোসেন। কিন্তু তিনি তার সততার মূল্য দিয়ে প্রায় ১০ লাখ টাকার সমমূল্যের ব্যাগটি ফেরত দেন।

 

এদিকে বিষয়টি জানার পরে ফারুক হোসেনকে সম্মাননা দেন পশ্চিমাঞ্চল রেলওয়ের জিএম অসিম কুমার তালুকদার। শনিবার তাকে রাজশাহী স্টেশনে ডেকে ক্রেস্ট তুলে দেয়া হয় তার সততার জন্য।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট