1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
 ্আজ সকালে পোরশায় সড়ক দুর্ঘ্যটনায় এক নারী নিহত, আহত-৪ - দৈনিক সবুজ নগর
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
সর্বশেষ:
মাদক উদ্ধারে নওগাঁয় শ্রেষ্ঠ পোরশা থানা: সাফল্য উদযাপনে ‘টিম পোরশা’ মির্জাপুরে জমি নিয়ে বিরোধ: মাপজোক ও সালিশের পরও অমীমাংসিত সীমানা জটিলতা আত্রাইয়ে ৫৪টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন: প্রতিমা তৈরিতে দিনরাত ব্যস্ত মৃৎশিল্পীরা রাসিকের ৩ উন্নয়ন প্রকল্পের ৫ পুনঃস্থাপিত ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী শিবগঞ্জে বিদেশী পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার করল র‍্যাব শিবগঞ্জে পিতাকে ‘মানসিক রোগী’ সাজিয়ে সম্পত্তি দখলের অভিযোগ ছেলের বিরুদ্ধে; পাল্টা দাবি ছেলের কুষ্টিয়ায় দুর্গোৎসবের আগেই মন্দিরে প্রতিমা ভাঙচুর, আতঙ্কে সনাতন ধর্মাবলম্বীরা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব ডিম দিবস ২০২৬ পালিত: বিনামূল্যে ডিম বিতরণ ও শোভাযাত্রা কাগজের চিরকুট’: এক অবিনাশী স্বপ্নের পুনর্জন্ম ও দীর্ঘ সংগ্রামের ফসল রাজশাহীর বাঘায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা শুরু, প্রধান আকর্ষণ লক্ষ টাকার প্রাইজমানি

 ্আজ সকালে পোরশায় সড়ক দুর্ঘ্যটনায় এক নারী নিহত, আহত-৪

  • প্রকাশের সময় : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ২১৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

# পোরশা(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর পোরশা শিশা মাটিন্দর ব্রিজের কাছে বাস দূর্ঘ্যটনায় এক নারী নিহত ও অপর ৪ যাত্রী আহত হয়েছেন।নিহত নারী উপজেলার আমদা গ্রামের জিল্লু রহমানের স্ত্রী।

জানাগেছে, বুধবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা মেট্রো-ব-১১-৩৬৩০ নং এর একটি যাত্রীবাহি বাস নিতপুর থেকে নওগাঁ যাওয়ার পথে শিশা-মহাদেবপুর রাস্তার মাটিন্দর ব্রিজের কাছে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। ফলে ঘটনা স্থলেই নুরবানু (৫৫) নামে এক নারী মারা যায়।

এসময় বাসে থাকা যাত্রীদের মধ্যে আমদা গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে গোলাম রহমান (৬৫), মৃত শামসুদ্দিনের ছেলে জিল্লু রহমান (৬০) ও তার মেয়ে মাহফুজা বেগম (৩৫) এবং নিতপুর পুরাতন দিয়াড়াপাড়া গ্রামের ওয়াসেব আলীর মেয়ে কলেজ ছাত্রী মনিরা খাতুন (২১) আহত হয়। খবর পেয়ে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে বলে পোরশা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স কতৃপক্ষ নিশ্চিত করেছেন। এ সংবাদ পাঠানো পর্যন্ত লাশ ঘটনা স্থলেই ছিল। #

 

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট