1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
সর্বশেষ:
রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধনে ৩ দিনের আল্টিমেটাম: সচেতন রাজশাহীবাসী গ্ল্যামার বনাম জীবনবোধ: আত্মহননের মিছিল রোধে ধর্মীয় ও আত্মিক চেতনার গুরুত্ব সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার বদরগঞ্জে ঝাড়ু দিয়ে রাস্তা পরিস্কার করলেন সংসদ সদস্য বিএমটিটিআই’র ২১৭তম ব্যাচের উদ্বোধনীয় অনুষ্ঠান সম্পন্ন কিছু অসাধু কর্মকর্তাদের মোটা অংকের টাকা দিয়েও শেষ রক্ষা হচ্ছে না: ডিএফও, এসিএফ এর হুঁশিয়ারি

সুবিধা বঞ্চিত মানুষ দের আলো দেখালেন লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ মে, ২০২৪
  • ২১৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

মোঃ ইকরামুল হক রাজিব , বাগেরহাট প্রতিনিধি: সেভ দ্য সুন্দরবন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ঢাকা মেগা সিটি লায়ন্স ক্লাবের সভাপতি লায়ন ড. শেখ ফরিদুল ইসলামের আর্থিক সহযোগিতায় অন্ধত্ব থেকে মুক্তি পেলেন সমাজের সুবিধা বঞ্চিত মানুষ। “অন্ধত্ব প্রতিরোধ করুন” এ শ্লোগান নিয়ে বিনামূল্যে দিনব্যাপী চক্ষু শিবির আয়োজন করেন সেভ দ্য সুন্দরবন ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম।

মোট ৪টি বুথে এই আই ক্যাম্পের কার্যক্রম পরিচালিত হচ্ছে।পাঁচজন চিকিৎসকসহ ১৫ জনের একটি বিশেষজ্ঞ টিম এখানে সেবা দিতে আসেন। সেভ দ্য সুন্দরবন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ঢাকা মেগা সিটি লায়ন্স ক্লাবের সভাপতি লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম উপস্থিত থেকে সেবা দেওয়ার সকল কিছু পর্যবেক্ষণ করেন। শুক্রবার (১৭ মে) সকাল ৯টা থেকে ড. ফরিদুলের বাড়ীর ওপর বড়দিয়া হাজী আরিফ (রহ:) মাদ্রাসার মাঠে ঢাকা মেগা সিটি লায়ন্স ক্লাব এর উদ্যোগে এবং দৃষ্টি উন্নয়ন সংস্থা (ডাস) ঢাকা ও লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম এর সার্বিক সহযোগিতায় সম্পুর্ণ বিনামুল্যে অপারেশন, লেন্স সরবরাহ, ঔষধ ও সেবা দেয়ার পর শিশু থেকে শত বছরের এসব বৃদ্ধ এখন পর্যন্ত বিনামূল্যে অপারেশন, লেন্স সরবরাহ, ওষুধ ও সেবা দেয়ার পর এখন চোখে আলো দেখতে পাচ্ছেন।

এ চক্ষু শিবিরে মোংলা, রামপাল, ফকিরহাট, বাগেরহাট, মোড়েলগঞ্জ, শরনখোলা, দাকোপসহ আশপাশ উপজেলার প্রায় ৪ হাজার রোগীকে প্রাথমিক চিকিৎসা ও ওষুধ সরবরাহ করা হয়। এই চক্ষু শিবির থেকে ছানি, নেত্রনালী, মাংসবৃদ্ধি ও ট্যারিজম অপারেশনের জন্য প্রাথমিক ভাবে রোগীকে বাঁছাই করা হয়। বাঁছাইকৃত রোগীদের মধ্য থেকে ড. শেখ ফরিদুল ইসলামের আর্থিক সহযোগিতায় রোগীকে ঢাকা লায়ন্স চক্ষু হাসপাতাল ও খুলনা দিশা আই কেয়ার এর মাধ্যমে বিনামুল্যে অপারেশন, লেন্স সরবরাহ, ঔষধ ও সেবা দিয়ে সম্পুর্ণ সুস্থ্য করে তাদের বাড়ীতে পৌঁছে দেয়া হয়। আজকের ক্যাম্পে যেসব রোগীদের অস্ত্রোপচার দরকার- তাদের তালিকা করে প্রয়োজনীয় পরীক্ষা করা হয়েছে। ওইসব রোগীকে ‘ঢাকা দৃষ্টি আই’ হাসপাতালে বিনামূল্যে অস্ত্রোপচার করানো হবে। তাদের আসা-যাওয়াসহ অন্যান্য আনুষাঙ্গিক ব্যয়ভার বহন করবে ঢাকা মেগা সিটি লায়ন্স ক্লাবের সভাপতি লায়ন ড. ফরিদুল ইসলাম।

ড. শেখ ফরিদ ২০০৯ সাল থেকে শুরু করে প্রতি বছর বাগেরহাট অঞ্চলের সুবিধা বঞ্ছিত মানুষের জন্য নিজস্ব অর্থায়নে চক্ষু শিবির আয়োজন করে আসছেন। এ পর্যন্ত ৬০ হাজারের বেশী চক্ষু রোগীর প্রাথমিক চিকিৎসা এবং ৫ হাজার ৭ শতাধিক রোগীর ছানি, নেত্রনালী, মাংসবৃদ্ধি ও ট্যারিজম অপারেশনের মাধ্যমে সুস্থ্য ও অন্ধত্বের হাত থেকে রক্ষা পেয়েছে। সেবা প্রাপ্ত এসব শিশু ছাত্ররা তাদের লেখাপড়া চালিয়ে যাচ্ছে, কর্মক্ষম রোগীরা তাদের সংসারে আয়-রোজগার করে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছেন। বৃদ্ধরাও আমৃত্যু চোখের আলোতে স্বাভাবিক চলাফেরা করতে পাছেন।

সেভ দ্য সুন্দরবন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ঢাকা মেগা সিটি লায়ন্স ক্লাবের সভাপতি লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম বলেন, আমার জীবনবোধের চিন্তাভাবনা থেকে এই সেবামূলক কার্যক্রম করছি। কারণ আমি বিশ্বাস করি, এই পৃথিবীতে যখন এসেছি, একদিন আমাকে চলে যেতে হবে। পরকালে আমার প্রত্যেকটা কাজের হিসেব দিতে হবে। তাই হতদরিদ্র সাধারণ মানুষের পাশে দাড়িয়ে একটু সেবামূলক কার্যক্রম করছি। চোখে কম দেখাসহ অনেকের চোখে সমস্যা রয়েছে কিন্তু তাঁরা বুঝতেও পারেন না চোখে সমস্যা আছে। এমন মানুষদের চোখকে সুস্থ রেখে তাদের মুখে হাসি ফোটাতে এই উদ্যোগ নিয়েছি আমরা।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট