1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার বদরগঞ্জে ঝাড়ু দিয়ে রাস্তা পরিস্কার করলেন সংসদ সদস্য বিএমটিটিআই’র ২১৭তম ব্যাচের উদ্বোধনীয় অনুষ্ঠান সম্পন্ন কিছু অসাধু কর্মকর্তাদের মোটা অংকের টাকা দিয়েও শেষ রক্ষা হচ্ছে না: ডিএফও, এসিএফ এর হুঁশিয়ারি নওগাঁর রাণীনগরে সজনার মুকুলে স্বপ্ন বুনছেন কৃষকরা, বাম্পার ফলনের আশা বৈচিত্র্যের ঐকতান: বহুমাত্রিক ও সাম্যবাদী বাংলাদেশের রূপরেখা

সারিয়াকান্দির কালিতলা গ্রোয়েন বাঁধে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মিজানুর রহমান মিলন, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সারিয়াকান্দি উপজেলা কালিতলা গ্রোয়েন বাঁধ এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার রহমান। ২রা সেপ্টেম্বর মঙ্গলবার সকাল থেকে থানা পুলিশ ও সেনাবাহিনীর সহযোগিতায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার(ভূমি) আতিকুর রহমান,পানি উন্নয়ন বোর্ড সারিয়াকান্দির সহকারী প্রকৌশলী আব্দুল মালেক সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।

এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ড সারিয়াকান্দি উপ-বিভাগীয় কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, কালিতলা গ্রোয়েন বাঁধ পানি উন্নয়ন বোর্ড বগুড়ার অধিগ্রহণকৃত সম্পত্তি। গ্রোয়েন বাঁধ রক্ষার্থে এবং সৌন্দর্য বর্ধনের জন্য এই অবৈধ স্থাপনা গুলো ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করে উচ্ছেদ করা হলো। এতে কালিতলা গ্রোয়েন বাঁধের সৌন্দর্য বৃদ্ধি পেলো।

তিনি আরও বলেন, পৌর এলাকার হিন্দুকান্দিতে পানি উন্নয়ন বোর্ড বগুড়া কর্তৃক অধিগ্রহণ কৃত সম্পত্তির উপর অবৈধভাবে নির্মিত স্থাপনা অপসারণ সহ কাঁটাতার দিয়ে দখলকৃত সম্পত্তি দখল মুক্ত করতে অচিরেই যৌথ বাহিনীকে সাথে নিয়ে অভিযান পরিচালনা করা হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট