1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ:
লালপুরে স্বামীর উপর অভিমানে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা কবি ‘মোল্লা সালেহ’এর প্রথম কাব্যগ্রন্থ ‘হুব্বাঞ্জলি’ তাহেরপুরে শহীদ জিয়া ও বেগম জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পাবনা জেলা কমিটি গঠণের দাবি জানালেন বিএনপির কেন্দ্রিয়নেতা ও সাবেক এমপি সিরাজুল ইসলাম যুদ্ধের প্রভাবে তেল সংকটের আতঙ্ক, সোনামসজিদ বন্দরে বিজিবির কড়া নজরদারি রাষ্ট্র, নাগরিক অধিকার ও বলপ্রয়োগের সংস্কৃতি: একটি সংকটময় বাস্তবতা বাঘায় ১৪ দিনের মেলার জন্য ১২ লাখ ৭০ হাজার টাকায় ওয়াকফ্ এস্টেরর মাঠ ইজারা চাঁপাইনবাবগঞ্জে আম বাগানের পরিচর্যা করা নিয়ে ব্যস্ত আম চাষীরা ​রাষ্ট্রীয় বৈষম্য ও শিক্ষা ব্যবস্থার দ্বৈত নীতি: বিসিএস কি একমাত্র মানদণ্ড? রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধনে ৩ দিনের আল্টিমেটাম: সচেতন রাজশাহীবাসী

সাতক্ষীরায় বাইসাইকেলের সঙ্গে সংর্ঘষে মোটরসাইকেল আরোহী নিহত

  • প্রকাশের সময় : রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪
  • ৩৫১ বার এই সংবাদটি পড়া হয়েছে

মোঃ আলফাত হোসেন, সাতক্ষীরা জেলা প্রতিনিধি…………………………………………….

সাতক্ষীরা-খুলনা মহাসড়কের ভৈরবনগরে বাইসাইকেলের সঙ্গে সংর্ঘষে অভি কুমার দে (২২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এসময় আহত হন আরও দুইজন৷রোববার (১৪ জানুয়ারি) দুপুরে এই দুর্ঘটনা ঘটে।

নিহত অভি কুমার দে পাটকেলঘাটা থানার কুমিরা এলাকার তপন কুমারের ছেলে ও  তালা সরকারি কলেজ অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র। তিনি পড়াশুনার পাশাপাশি পাটকেলঘাটা বাজারের একটি হোমিও ফার্মেসিতে কাজ করতেন বলে জানা গেছে।

এছাড়া আহতরা হলেন, কুমিরার কদমতলা এলাকার কাঠ ব্যবসায়ী আলমগীর হোসেনের ছেলে আসিফ হোসেন (২০) ও খলিষখালীর কাটাখালী এলাকার উত্তম মন্ডলের ছেলে শিমুল মন্ডল (২১)। বর্তমানে তারা সাতক্ষীরা সিবি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যাক্ষদর্শীরা জানান, রোববার দুপুরে তিন বন্ধু একটি মোটরসাইকেলে সাতক্ষীরার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ভৈরবনগর এলাকায় পৌঁছালে একটি বাইসাইকেলের সাথে মুুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু হয় অভি দের। এসময় স্থানীয়রা আহত শিমুল ও আসিফকে উদ্ধার করে নিকটস্থ ক্লিনিকে ভর্তি করেন।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ সড়ক দুঘর্টনার বিষয়টি নিশ্চিত করেছেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট