1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
সর্বশেষ:
​নেসকো স্থানান্তর বিতর্ক: প্রশাসনিক বিকেন্দ্রীকরণ না কি হঠকারী সিদ্ধান্ত? শিবগঞ্জে বিদ্যুৎপৃষ্ট হয়ে কৃষক নিহত অনিয়ম: ভোলাহাটে গভীর নলকূপ নির্মাণে নিম্ন মানের সামগ্রী ব্যবহারের অভিযোগ পদ্মায় মাটি উত্তোলনের অভিযোগে যুবকের কারাদণ্ড ও জরিমানা চারঘাটে চালকের বেতন তুলছেন নৈশ প্রহরী উজ্জ্বল বাঘায় মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল থ্রীহুইলার (সিএনজি) চালকসহ তিন জন  পরকীয়া প্রেমের জেরে শিবগঞ্জে সালিশে সংঘর্ষ, নিহত ১, আহত ৮ শিবগঞ্জে ট্রাক্টারের চাকায় পিষ্ট হয়ে শিশু শিক্ষার্থী নিহত রাজশাহীর কাটাখালীতে বিএসটিআই’র লাইসেন্স ছাড়া লাচ্ছা সেমাই তৈরি করায় ২টি প্রতিষ্ঠানকে জরিমানা শিবগঞ্জে বাড়িতে হামলা-লুটপাট ও ককটেল বিস্ফারণের ঘটনার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক জাহিদুল ইসলামের উপর হামলা

  • প্রকাশের সময় : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ৩৫০ বার এই সংবাদটি পড়া হয়েছে

# শেখ রিমা:  চট্টগ্রামের বাকোলিয়া থানা এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে মারধরের শিকার হয়েছেন নিউজ পোর্টাল আলোচিত প্রতিদিনের সাংবাদিক মোঃ জাহিদুল ইসলাম। মঙ্গলবার মধ্যরাতে নতুন ব্রিজ ফিসারি ঘাটে এই ঘটনা ঘটে।

একটি গোপন সূত্রের ভিত্তিতে চোরাই জ্বালানি তেল উত্তোলনের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জাহিদুল ইসলাম মাদক ও জুয়ার আসরও লক্ষ্য করেন। তিনি গোপন ক্যামেরায় ভিডিও ধারণ করার সময় ২০-৩০ জনের একটি দল তাকে ঘিরে ধরে মারধর করে। জাহিদুল ইসলাম প্রাণ বাঁচাতে পালানোর চেষ্টা করলেও হামলাকারীরা ধারালো ছুরি ও লাঠি দিয়ে তাকে আঘাত করে।

স্থানীয় লোকজন ও বাকোলিয়া থানার অফিসার ইনচার্জ ইখতিয়ার উদ্দিনের সহায়তায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট