1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার বদরগঞ্জে ঝাড়ু দিয়ে রাস্তা পরিস্কার করলেন সংসদ সদস্য বিএমটিটিআই’র ২১৭তম ব্যাচের উদ্বোধনীয় অনুষ্ঠান সম্পন্ন কিছু অসাধু কর্মকর্তাদের মোটা অংকের টাকা দিয়েও শেষ রক্ষা হচ্ছে না: ডিএফও, এসিএফ এর হুঁশিয়ারি নওগাঁর রাণীনগরে সজনার মুকুলে স্বপ্ন বুনছেন কৃষকরা, বাম্পার ফলনের আশা বৈচিত্র্যের ঐকতান: বহুমাত্রিক ও সাম্যবাদী বাংলাদেশের রূপরেখা

শিবগঞ্জে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দু’ প্রতিষ্ঠানের জরিমানা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ৩৮৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোঃ আব্দুল বাতেন, শিবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শিবগঞ্জ বাজার এলাকায় খাদ্যদ্রব্য প্রস্তুত ও বিপণনকারী প্রতিষ্ঠানসমূহে তদারকিমূলক অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়। মঙ্গলবার (২৬ আগস্ট ২০২৫) বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক কর্তৃক অর্পিত ক্ষমতাবলে এবং জেলা প্রশাসক চাঁপাইনবাবগঞ্জের নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা, শিবগঞ্জ এর সার্বিক সহযোগিতা ছিল। অভিযান চলাকালে বিভিন্ন হোটেল, রেস্টুরেন্ট ও মিষ্টির দোকানে ফ্রিজে বাসি খাবার সংরক্ষণ, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণ এবং কর্মচারীদের অপরিচ্ছন্নতাসহ নানা অনিয়ম ধরা পড়ে।

এ অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৩ ধারা অনুযায়ী “মৌচাক হোটেল এন্ড রেস্টুরেন্ট” ও “ফরেস্ট ক্যাফে” নামের দুই প্রতিষ্ঠানকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তা আদায় করা হয়।

এছাড়া, ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোকে সরকার নির্ধারিত বিধি অনুযায়ী যথাযথভাবে কার্যক্রম পরিচালনার জন্য সচেতনতামূলক নির্দেশনা প্রদান করা হয়। অভিযানে সহযোগিতা করেন উপজেলা প্রশাসন, কনজিউমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), চাঁপাইনবাবগঞ্জ এবং নিরাপত্তা দায়িত্বে ছিলেন জেলা আনসার ব্যাটালিয়ন, চাঁপাইনবাবগঞ্জের একটি চৌকস দল।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট